1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সার্ভারে ত্রুটি, ট্রেনের টিকিট কাটতে ভোগান্তি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

সার্ভারে ত্রুটি, ট্রেনের টিকিট কাটতে ভোগান্তি

  • প্রকাশিত : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ২৮০ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // সার্ভার সমস্যার কারণে টিকিট কাটতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন ঈদ যাত্রায় রেলের টিকিটপ্রত্যাশীরা। এতে টিকিট দেখা গেলেও তা কিনতে পারেননি অনেক যাত্রী। আজ সকাল আটটা থেকে টিকিট বিক্রয় কার্যক্রম শুরু হলে সার্ভার জটিলতায় যাত্রীরা টিকিট কাটতে সমস্যায় পড়েন। এতে টিকিটপ্রত্যাশী যাত্রীরা পড়েছেন নতুন ভোগান্তিতে।

শনিবার সকালে টিকিট বিক্রি শুরুর প্রথম মিনিটেই ১৩ লাখ ব্যবহারকারী একসঙ্গে ভিজিট করায় এই সমস্যা হয়েছে বলে জানিয়েছেন কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার।

এবারের ঈদযাত্রার অগ্রিম টিকিট গতকাল শুক্রবার থেকে বিক্রি শুরু হয়েছে। এবার ট্রেনের শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইন বা মোবাইল অ্যাপের মাধ্যমে। টিকিট বিক্রির শুরুর দিন ১ মিনিটের মধ্যে সব টিকিট বুকড হয়ে যায়।

গতকালের মতো শনিবারও প্রচণ্ড চাপ ছিল টিকিট কাটার। সার্ভার জটিলতায় অনেকে ‘রেলসেবা’ অ্যাপে ঢুকতেই পারেননি। অনেকে আবার অ্যাপে ঢুকতে পারলেও টিকিট বুকিং অপশনে ক্লিক করার পরে দীর্ঘক্ষণ আটকে থাকছে, পরবর্তী ধাপে সিলেক্ট হলেও টিকিট ক্রয় হয়নি অনেকের।

এদিকে এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যাত্রা বিরতি কমিয়েছে রেলওয়ে। এর অংশ হিসেবে ঈদযাত্রা প্রথম দিন ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত বেশ কিছু ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি থাকবে না। এই ট্রেনগুলো হচ্ছে- একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস।

উল্লেখ্য, অগ্রিম টিকিট বিক্রি চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। এছাড়া ফিরতি টিকিট বিক্রি হবে ১৫ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews