1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বসুন্ধরা থে‌কে গ্রেপ্তার জামা‌য়া‌ত নেতাকর্মী‌দের বিরু‌দ্ধে পু‌লি‌শের মামলা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

বসুন্ধরা থে‌কে গ্রেপ্তার জামা‌য়া‌ত নেতাকর্মী‌দের বিরু‌দ্ধে পু‌লি‌শের মামলা

  • প্রকাশিত : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ২৭৬ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতি‌বেদক // রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিনসহ ৮ নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করেছে পুলিশ।

এর আ‌গে শুক্রবার সন্ধ্যায় তা‌দের গ্রেপ্তার করা হয়। শ‌নিবার সকালে ভাটারা থানায় নাশকতার মামলা দিয়ে আদালতে পাঠায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, উত্তর মহানগরী মজলিসের শুরার সদস্য ও বসুন্ধরা আবাসিক এলাকার আমির আবুল বাশার (৪০), বসুন্ধরা আবাসিক এলাকা জামায়াতের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ (88), মজলিশে শুরা ও কর্ম পরিষদ সদস্য আনোয়ারুল হক ওরফে আনোয়ার হোসেন মোল্লা (৬৩), সমর্থক শিব্বির আহম্মদ (৬০), ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম (৬৯), ইঞ্জিনিয়ার মো. মাহবুব আলী (৫৫) ও আব্দুল হাকিম সরকার (৬৩)।

গুলশান গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাহবুবুল হক সজিব জানান, সেলিম উদ্দিনসহ জামায়াতের আট নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews