1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বোয়ালখালীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত বেড়ে ৫ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

বোয়ালখালীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত বেড়ে ৫

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২১০ 0 বার সংবাদি দেখেছে
চট্টগ্রাম প্রতিনিধি // চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাস এবং সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার রায়খালী এরিনা কমপোজিট অ্যান্ড স্পিনিং ইন্ড্রাস্টি লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে বাসটির চালক জাকির হোসেনকে (৩০) আটক করা হয়েছে। তিনি নেত্রকোনার মদন উপজেলার আব্দুল হাশেমের ছেলে।

দুর্ঘটনায় নিহত পাঁচজনের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার মো. আদিলের স্ত্রী অঞ্জনা বেগম (৪০), ফটিকছড়ি উপজেলার জালাল আহাম্মদের ছেলে মো. সেলিম (৪৫), পটিয়ার মৃত বলরাম দের ছেলে বাবুল দে (৬০) ও একই উপজেলার নুরুল ইসলামের ছেলে মো. করিম (৫৪)। এছাড়া নিহত আরেকজন অজ্ঞাতপরিচয় আনুমানিক ২৫ বছর বয়সী যুবক।

খোঁজ নিয়ে জানা যায়, সকালে পটিয়া থেকে বোয়ালখালীর দিকে অটোরিকশাটি যাচ্ছিল। বিপরীতে বোয়ালখালীর হাওলাপুরী দরবার শরীফ থেকে পটিয়ার দিকে যাচ্ছিল বাসটি। এটির গন্তব্য ছিল নেত্রকোনা। সোয়া ৮টার দিকে এরিনা কমপোজিট অ্যান্ড স্পিনিং ইন্ডাস্ট্রি লিমিটেডের সামনে রাস্তায় দুটি যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজন মারা যান। আহত বাকি দুজনকে চমেক হাসপাতালে পাঠানো হলে সেখানে আরেকজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাকি একজন মো. জলিল (২৪) গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন সুমন বলেন, দুর্ঘটনায় এক নারীসহ চারজন ঘটনাস্থলে মারা গেছেন। অটোরিকশাচালক এবং একজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় বাস চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। একইসঙ্গে বাসটিও জব্দ করে থানায় আনা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, বোয়ালখালী সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। আহত আরেকজনকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews