1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা নিবেদন বিএনপির - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা নিবেদন বিএনপির

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২০৭ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তার মরদেহে শ্রদ্ধা জানায় বিএনপির প্রতিনিধি দল। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক বই‌তে স্বাক্ষর করেন।

এসময় মির্জা ফখরুল বলেন, মরহুম জাফরুল্লাহ চৌধুরী সব কিছুতেই বাংলাদেশের স্বাস্থ্য খাতকে ও সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য স্বপ্ন ছিল। একজন অসাধারণ দেশপ্রেমিক ,সাহসী, সৎ এবং নির্ভীক মানুষ ছিলেন তিনি। কোন অন্যায়ের প্রতিবাদে পিছপা হননি। সত্যিকার অর্থে রাষ্ট্রকে একটি মানব কল্যাণ রাষ্ট্রে ও মানব কল্যাণ সমাজ নির্মাণে তিনি সারাটি জীবন উৎসর্গ করে দিয়েছেন। আমরা জাতীয়তাবাদী দল বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানাতে এসেছিলাম। তার চলে যাওয়া আমাদের যে অপূর্ণ ক্ষতি, তা কখনো পূরণ হবার নয়। আমরা তাকে স্যালুট জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

কেন্দ্রীয় শহীদ মিনারে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড মঈন খান, ভাইস চেয়ারম্যান মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ, ডা এজেডএম জাহিদ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার আব্দুল কদ্দুস, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি নেতা ইশরাক হোসেন ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews