1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
৯৯৯-এ পুত্রবধূর ফোন, ধষ‌র্ণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

৯৯৯-এ পুত্রবধূর ফোন, ধষ‌র্ণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ২৯৩ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতি‌বেদক // জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন ক‌লে পুত্রবধূ‌কে ধষ‌র্ণের অভিযো‌গে শ্বশুর‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। গ্রেপ্তার অভিযুক্ত হ‌লেন- মো. শহিদুল (৫৫)।

৯৯৯ এর মি‌ডিয়া কর্মকর্তা পু‌লিশ প‌রিদর্শক আনোয়ার সাত্তার ব‌লেন, বুধবার (১২ এপ্রিল) বিকেলে মেহেরপুরের গাংনী থানাধীন হেমায়েতপুর থেকে একজন কলার ফোন করে জানান, সেখানে একজন বয়ষ্ক ব্যক্তিকে কিছু লোক আটকে মারধর করছে। এমন অবস্থায় কলার দ্রুত পুলিশী সহায়তার অনুরোধ জানিয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন।

৯৯৯ তাৎক্ষণিকভাবে গাংনী থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য জানায়। সংবাদ পেয়ে গাংনী থানার একটি দল অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে মারধরের শিকার শহিদুলকে উদ্ধার করে।

প‌রে পুলিশ দল জানতে পারে, উদ্ধারকৃত শহিদুলের স্ত্রী বেশ কিছুদিন আগে অসুস্থতায় ভুগে মারা গেছেন। তিনি তার ছোট পুত্রবধূকে বাড়িতে ছেলের অনুপস্থিতিতে একা পেয়ে ধর্ষণ করেন। সংবাদ পেয়ে ধর্ষিতা পুত্রবধূর ভাইয়েরা এসে শহিদুলকে আটক করে মারধর করতে থাকেন।

এরপর পুত্রবধূর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শহিদুলকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় একটি মামলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews