নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দোলকুনদী গ্রামে ঈদের মার্কেট করতে না পারায় পরিবারের সঙ্গে অভিমান করে এক গৃহবধূর আত্মহত্যা করেছেন।
রোববার (১৬ এপ্রিল) ভাঙ্গা থানার এসআই সিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (১৬ এপ্রিল) বিকেলে গোসলখানার আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
নিহতের নাম সুর্বনা (২০)। তিনি দোলকুনদী গ্রামের শহিদুল মুন্সির মেয়ে ও একই গ্রামের আল আমিনের। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে একই এলাকার আল আমিনের সঙ্গে সুর্বনার বিয়ে হয়। স্বামী আল আমিন সিলেটে একটি কোম্পানিতে দীর্ঘদিন ধরে চাকরি করছেন। গত দুই সপ্তাহ ধরে সুর্বনা তার বাবার বাড়ি বেড়াতে গিয়ে অবস্থান করছিল।
শনিবার দুপুরে ঈদের মার্কেট নিয়ে সুর্বনার সঙ্গে তার স্বামীর মোবাইলে ও বাবা-মায়ের ঝগড়া হয়। পরে একই দিন বিকেলে সুর্বনাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন পরিবারের লোকজন। এ সময় গোসলখানায় তার দেহ ঝুলতে দেখে পুলিশে সংবাদ দেন।
এসআই সিরাজ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিবারের লোকজনের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








