1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায় - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায়

  • প্রকাশিত : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ১৮৯ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // রাজধানীর আফতাবনগরে বৃষ্টির প্রার্থনায় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহর পূর্ব ঘোষিত বিশেষ নামাজ (সালাতুল ইস্তিসকার) অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাজধানীর আফতাবনগর এল ব্লক খেলার মাঠে বিশেষ এ নামাজটি অনুষ্ঠিত হয়। নামাজে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করে। এ সময় রহমতের বৃষ্টি ও দেশবাসীর জন্য মুসল্লিদের সঙ্গে বিশেষ মোনাজাত করেন শায়খ আহমাদুল্লাহ।

গতকাল রোববার সন্ধ্যা ৭টা এক মিনিটে সামাজিক যোগাযোগের মধ্যম ফেসবুকে তিনি লিখেছেন- আগামীকাল সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় আফতাবনগর এল ব্লক খেলার মাঠে ইস্তিসকার সালাত অনুষ্ঠিত হবে ইন-শা-আল্লাহ। (কমেন্টে গুগল লোকেশন) যাদের সুযোগ আছে, অংশগ্রহণ করি।

গরমের তীব্রতা চরমে পৌঁছেছে। জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এরকম পরিস্থিতিতে রাসূলুল্লাহ (সা.) লোকদের নিয়ে ইস্তিসকার (বৃষ্টি প্রার্থনা) সালাত আদায় করতেন। বর্তমান অনাবৃষ্টির সময়ে প্রিয়নবী (সা.)-এর অপ্রচলিত সুন্নাহটি পুনরুজ্জীবিত করা সময়ের দাবি। সবাইকে নিজ নিজ এলাকায় ইস্তিসকার সালাত আদায়ের আহ্বান জানাচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews