1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পাটুরিয়া ঘাটে নেই ঈদযাত্রার চাপ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

পাটুরিয়া ঘাটে নেই ঈদযাত্রার চাপ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ২৮২ 0 বার সংবাদি দেখেছে
মানিকগঞ্জ প্রতিনিধি // প্রিয়জনদের সাথে ঈদ করতে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রীবাহী বাস ও সাধারণ যাত্রীর সংখ্যা বাড়তে শুরু করলেও ঘাট এলাকায় নেই কোনো ভোগান্তি। যার ফলে ঘরমুখো মানুষ স্বস্তিতে পাটুরিয়া ঘাট হয়ে পদ্মা নদী পাড়ি দিচ্ছেন।

বৃহস্পতিবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো.খালেদ নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় জানায়, গতকাল বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের দিকে ৫৭৭টি বাস, ৮৬২টি ট্রাক, ১ হাজার ৫৩১টি ছোট গাড়ি ও আড়াই হাজার মোটরসাইকেল পার করা হয়েছে। মোট ৫ হাজার চারশ ৭০টি যানবাহন পার করতে ফেরিগুলোকে ২০০টি ট্রিপ দিতে হয়েছে।

এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচলে বাড়তি চাপ নেই বলে জানিয়েছেন পাটুরিয়া লঞ্চ ঘাটের ব্যবস্থাপক পান্না লাল নন্দী।

তিনি বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২০টি লঞ্চ চলাচল করছে। এখন পর্যন্ত এ নৌরুটে যাত্রীদের বাড়তি চাপ পড়েনি।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো.খালেদ নেওয়াজ বলেন, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ২০টি ফেরি চলাচল করছে। পর্যাপ্ত ফেরি চলাচল করায় এ নৌরুটে ভোগান্তি নেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews