1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সাবেক মেম্বারের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

সাবেক মেম্বারের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ২৮৩ 0 বার সংবাদি দেখেছে
ভোলা (দক্ষিণ) প্রতিনিধি // ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) গোলাম মাওলার (৪০) বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গত ১২ এপ্রিল ওই ইউনিয়নের গোলাম মাওলার নিজস্ব ক্লাবে।

এদিকে এ ঘটনার পর গোলাম মাওলার ভয়ে ভুক্তভোগী কিশোরীর পরিবার থানায় এসে মামলা করতে পারছে না। এমন খবর পেয়ে গতকাল বুধবার রাতে পুলিশ ওই কিশোরীসহ তার পরিবারকে থানায় নিয়ে আসে। এরপর শিশুটির মা বাদী হয়ে গোলাম মাওলার নামে ধর্ষণ মামলা দায়ের করেন।

ভুক্তভোগী কিশোরীর পরিবারের অভিযোগ, গত ১২ এপ্রিল ইফতার শেষে সন্ধ্যার পর ওই কিশোরী দোকানে কলা আনতে যায়। তখন অভিযুক্ত গোলাম মাওলা কিশোরীর মুখ চেপে ধরে তার ক্লাব ঘরের পিছনের দরজা দিয়ে নিয়ে গিয়ে নির্জন কক্ষে ধর্ষণ করেন।

ওই কিশোরী স্থানীয় একটি মদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী। সে জানায়, মাদ্রাসায় আসা যাওয়ার সময় প্রায়ই তাকে নানা প্রলোভন দেখিয়ে সখ্যতা গড়ার চেষ্টা করতেন গোলাম মাওলা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ওই কিশোরীর বাড়ির রাস্তার পাশে ইটের সেমি পাকা ঘর করে নিজস্ব ক্লাব খোলেন সাবেক মেম্বার গোলাম মাওলা। ক্লাবের পিছনে একটি রুম তৈরি করে সেখানে খাট-পালং বসিয়ে আড্ডা দিতেন। তিনি দুই সন্তানের জনক। এ ঘটনার পর থেকে ওই কিশোরীর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

এদিকে, বিষয়টি জানতে পেরে গোলাম মাওলার পরিবার ঘটনাটি ধামাচাপা দিতে তার বড় ভাই এসে ওই ক্লাবে তালা ঝুলিয়ে দেন। গোলাম মাওলার পরিবার প্রভাবশালী হওয়ায় তাদের ভয়ে থানায় যেতে পারছে না ওই কিশোরীর পরিবার। খবর পেয়ে বোরহানউদ্দিন থানা পুলিশ ওই কিশোরীসহ তার পরিবারকে থানায় নিয়ে আসে। এরপর শিশুটির মা বাদী হয়ে গোলাম মাওলার নামে ধর্ষণ মামলা দায়ের করেন।

এ অভিযোগ অস্বীকার করে সাবেক মেম্বার গোলাম মাওলা বলেন, ‘আমার বিরুদ্ধে একটি চক্র ষড়যন্ত্র করছে।’

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিয়া জানান, মামলাটির তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে দোষীকে আইনের আওতায় আনা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews