1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পিরোজপুরে মায়ের সঙ্গে ঘুরতে গিয়ে সেতু থেকে নদীতে পড়ে গেল শিশু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুরে মায়ের সঙ্গে ঘুরতে গিয়ে সেতু থেকে নদীতে পড়ে গেল শিশু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ২৭০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় মায়ের সঙ্গে ঘুরতে গিয়ে সেতু থেকে পোনা নদীতে পড়ে একটি শিশু নিখোঁজ হয়েছে।বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. পারভেজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশু কাউখালী উপজেলার জোলাগাতি গ্রামের মো. কাওসার খানের মেয়ে সিনথিয়া (৫)।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় খবর পেয়ে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করেন। নদীতে স্রোত থাকায় নিখোঁজ শিশুকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে একই দিন রাত ১২টায় উদ্ধার অভিযান শেষ করেন কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

স্টেশন কর্মকর্তা মো. পারভেজ আহমেদ জানান, বুধবার সন্ধ্যায় এ ঘটনার পর উদ্ধার অভিযান শুরু হয়। পরে একই দিন রাতে বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলও উদ্ধার অভিযানে যোগ দেন।

তিনি আরও জানান, বুধবার রাত ১২টা পর্যন্ত চেষ্টা করেও নিখোঁজ শিশুর সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews