1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পিরোজপুরে ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

পিরোজপুরে ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৪০৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পিরোজপুর পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অমিত মিথুন সিকদার ওরফে তুন্না সিকদারের (২২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে পৌরসভার শিকারপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঝুলন্ত লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা মো. মাসুদুজ্জামান। নিহত তুন্না সিকদার পিরোজপুর পৌরসভার শিকারপুর এলাকার মহিতাজ উদ্দিন শিকদারের ছেলে।

তুন্না সিকদারের প্রতিবেশীরা জানান, আজ দুপুরে তুন্নার বড় ভাই মুন্না সিকদার শহর থেকে বাড়িতে এলে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ দেখেতে পান।প্রথমে ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে ঘরের পেছনের জানালা দিয়ে তুন্নাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি।

মুন্না চিৎকার দিলে পাশের বাড়ির লোকজন এসে ঘরের দরজা ভেঙে তুন্নাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক রমজান আলী বলেন, ‘পিরোজপুর জেলা হাসপাতালে তুন্না সিকদারকে মৃত অবস্থায় আনা হয়েছিল। এখানে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews