1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ইজিবাইক ভাড়া নিয়ে চালককে হত্যার পর ছিনতাই, গ্রেপ্তার ৭ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

ইজিবাইক ভাড়া নিয়ে চালককে হত্যার পর ছিনতাই, গ্রেপ্তার ৭

  • প্রকাশিত : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ২০৮ 0 বার সংবাদি দেখেছে
‌নিজস্ব প্রতি‌বেদক // মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায় ইজিবাইক চালক শাহাদাতকে ব্রিজ থেকে ফেলে নির্মমভাবে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ে জ‌ড়িত চ‌ক্রের মূল পরিকল্পনাকারীসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

গ্রেপ্তারকৃতরা হ‌লেন- হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মো. জুয়েল বেপারী (২৭) ও হত্যায় সরাসরি জড়িত মো. সাজ্জাদ শেখ (২৩), মো. ইসমাইল হোসেন (২৩), মো. লিমন মাতুব্বর (২১), মো. সোহাগ (২০) ও রোমান শিকদার (১৮) এবং মো. জাকির (৪০)।

শুক্রবার রা‌তে ও শ‌নিবার ভো‌রে দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা ও মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে তা‌দের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, রাজধানীর কদমতলীর মদিনাবাগ এলাকার বাসিন্দা শাহাদাত হাওলাদার (৩০) গ্যারেজ থেকে ভাড়ায় ইজিবাইক নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জে চালাতেন। প্রতিদিনের ম‌তো গত ২৩ এপ্রিল বিকেলে গ্যারেজ থেকে ইজিবাইক নিয়ে যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেননি তিনি। শত চেষ্টা করেও শাহাদাতের ফোন বন্ধ পায় তার পরিবার। পরদিন এক অজ্ঞাত ব্যক্তি শাহাদাতের ফোন থেকে কল করে তার পরিবারকে জানায় মুন্সিগঞ্জের সিরাজদিখান থানাধীন কুচিয়ামোড়া রেলওয়ে ওভার ব্রিজের নিচে একটি মরদেহ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে তার পরিবার তার মরদেহ শনাক্ত করে।

এ ঘটনায় গত ২৪ এপ্রিল নিহতের ভাই শহিদুল ইসলাম জসিম মুন্সিগঞ্জ সিরাজদিখান থানায় অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে জড়িত মূল পরিকল্পনাকারীসহ ছিনতাইকারী চক্রের সাতজন সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব বল‌ছে, মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায় শাহাদাতকে ব্রিজ থেকে ফেলে নির্মমভাবে হত্যা করে তার ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা।

শনিবার দুপুরে কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১০ অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, স্ত্রী ও দুই সন্তানদের সঙ্গে নিয়ে রাজধানীর কদমতলীর মদিনাবাগ এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন শাহাদাত। তিনি দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকার একটি গ্যারেজ থেকে ভাড়া করে ইজিবাইক চালাতেন। গত ২৩ এপ্রিল যাত্রী পরিবহনের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেননি তিনি। নিখোঁজ হওয়ার পর থেকেই শাহাদাতের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ ছিল। ফলে বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করতে থাকে পরিবার। পরদিন এক অজ্ঞাত ব্যক্তি কল করে তাদের জানালে তার মরদেহ উদ্ধার ও মামলা হয়।

 

তিনি আরও বলেন, সিরাজদিখান থানা পুলিশের সুরতহাল প্রতিবেদনে উঠে আসে শাহাদাতের মাথা, মুখ ও কপালে জখমের বিষয়টি। পরে তার মরদেহ মুন্সিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় র‌্যাব-১০ এর একটি দল দক্ষিণ কেরাণীগঞ্জ ঢাকা ও মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীসহ সাতজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা শাহাদাতকে হত্যা করার পর ইজিবাইকটি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান বসবাসরত মো. জাকির হোসেনের কা‌ছে বিক্রি করে দেয়।

তাদের দেয়া তথ্যমতে, র‌্যাব-১০ এর একটি দল শনিবার ভোরে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকায় অপর অভিযানে জাকিরকে গ্রেপ্তার ক‌রে। পরে তার গ্যারেজ থেকে ছিনতাইকৃত ইজিবাইকসহ মোট ৬টি ইজিবাইক উদ্ধার করা হয়।

র‌্যাব-১০ এর অ‌ধিনায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ২২ এপ্রিল ঈদের দিন জুয়েল, সাজ্জাদ, লিমন, রোমান, ইসমাইল ও সোহাগ মিলে মাওয়া ঘুরতে যাওয়ার উদ্দেশে ঘণ্টায় ৩২০ টাকা হিসেবে শাহাদাতের ইজিবাইকটি ভাড়া নেয়। এসময় তারা ইজিবাইকটি ঈদের পরদিন ছিনতাই করবে বলে পরিকল্পনা করে। সে অনুযায়ী, ঈদের দিন তারা শাহাদতকে ১৯০০ টাকা ভাড়া দেয় এবং পরদিন তারা আবারও ঘুরতে যাবে বলে জুয়েল তার কাছ থেকে মোবাইল নম্বর চেয়ে নেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী পরদিন ২৩ এপ্রিল তারা শাহাদাতকে কল করে কদমতলীর লাবনী রেস্টুরেন্টের সামনে ডেকে আনে।

সেখান থেকে জুয়েল, সাজ্জাদ ও লিমন ইজিবাইকে উঠে এবং কিছুক্ষণ পর দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কালীগঞ্জের খালপাড় থেকে ইসমাইলকে সঙ্গে নিয়ে মাওয়ার উদ্দেশ্যে রওনা হন তারা। পরে আশপাশের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা শেষে ফেরার পথে রাত ১১টার দিকে সিরাজদিখান থানাধীন কুচিয়ামোড়া রেলওয়ে ওভার ব্রিজে উঠে ইজিবাইক থামিয়ে গল্প করার ফাঁকে জুয়েল, সাজ্জাদ, ইসমাইল ও লিমন শাহাদাতের মুখ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কিলঘুষি মারতে থাকেন।

এসময় শাহাদাত চিৎকার করলে জুয়েল তার মুখ চেপে ধরে। একপর্যায় শাহাদাত অজ্ঞান হয়ে পড়লে তারা তাকে ব্রিজের ওপর থেকে নিচে ফেলে দিয়ে তার ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। ছিনতাইকৃত ইজিবাইকটি গ্যারেজ মালিক জাকিরের কাছে বিক্রি করে দেয়া হয়।

র‌্যাব-১০ অধিনায়ক বলেন, জিজ্ঞাসাবাদে জাকির জানায়, তিনি ওই চক্রের কাছ থেকে ২৫ হাজার টাকায় ইজিবাইকটি ক্রয় করেন। এছাড়া এ চক্রটির কাছ থেকে তিনি বিভিন্ন সময়ে চোরাই-ছিনতাই করা ইজিবাইক-অটো রিকশা কম দামে কিনে সেগুলোর রং-কাঠামো পরিবর্তন করে বিক্রয় করত। গ্রেপ্তার জুয়েল, লিমন ও ইসমাইলের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাচেষ্টা ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।

তিনি বলেন, এসব ঘটনাগুলো থানায় মামলা হলে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার করে। তবে অনেকক্ষেত্রেই থানায় রিপোর্ট করা হয় না। সময়মতো ভুক্তভোগীরা থানায় রিপোর্ট করলে এ ধরনের ঘটনা এড়ানো সম্ভব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews