1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
টাঙ্গাইলে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪

  • প্রকাশিত : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ২১৯ 0 বার সংবাদি দেখেছে
টাঙ্গাইল প্রতিনিধি // টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই স্কুলছাত্রীসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রোববার দুপুরে টাঙ্গাইল-জামালপুর সড়‌কের উপ‌জেলার বা‌ঘিল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন- বাঘিল উচ্চ বিদ্যালয়ের ৭ শ্রেণির শিক্ষার্থী রশ্মি ও বিথী, গোপালপুরে হাদিরা এলাকার মোস্তফা এবং নরিল্লা বাঘিল এলাকার হাকিম। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ধনবা‌ড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আসলাম হোসাইন জানান, জামালপুরের সরিষাবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস দুপুর পৌনে একটার দিকে উপজেলার বাঘিল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও দুই জন মারা যান। এ ঘটনায় অন্ততপক্ষে আরও তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার ক‌রে স্থানীয়রা প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হলে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘাতক বাস‌টি আটক করা হ‌য়ে‌ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews