1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নিখোঁজ বাবা-ছেলের মরদেহ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

নিখোঁজ বাবা-ছেলের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ২১৮ 0 বার সংবাদি দেখেছে
সিরাজগঞ্জ প্রতিনিধি // সিরাজগঞ্জের কাজিপুরে বেড়াতে যাওয়ার পথে নিখোঁজ হওয়া বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কাজিপুর থানার ওসি শ্যামল কুমার মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলেন, কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের সিন্দুর আটা গ্রামের শহিদুল তালুকদারের ছেলে ও ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রিপন তালুকদার (৪২) ও তার ছেলে আশিক বাবু (১৩)।

ওসি শ্যামল কুমার জানান, সোমবার সন্ধ্যায় উপজেলার দূর্গম চরাঞ্চল চরগিরিশ ইউনিয়নের বারজান এলাকায় যমুনা নদীর একটি ক্যানেল থেকে বাবা রিপন তালুকদার এবং আজ মঙ্গলবার সকালে একই স্থান থেকে ছেলে আশিক বাবুর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গত রোববার সন্ধ্যায় রিপন তালুকদার তার ছেলে আশিক বাবুকে নিয়ে শ্বশুরবাড়ি নিশ্চিন্তপুর ইউনিয়নের ডিগ্রিদোরতা গ্রামে যাবার পথে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় সোমবার দুপুরে থানায় সাধারন ডায়রি করেন।

নিহতদের শরীরে আঘাতের কোন চিহৃ নেই। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews