1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে এক ধাপ পেছাল বাংলাদেশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে এক ধাপ পেছাল বাংলাদেশ

  • প্রকাশিত : বুধবার, ৩ মে, ২০২৩
  • ২৩৬ 0 বার সংবাদি দেখেছে

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। এ বছর ৩৫ দশমিক ৩১ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ১৬৩, যা দক্ষিণ এশিয়ায় সবার নিচে।

২০২২ সালে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৬২তম। সেসময় বাংলাদেশের স্কোর ছিল ৩৬ দশমিক ৬৩।

বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা ফ্রান্সভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) আজ বুধবার এই সূচক প্রকাশ করেছে।

এ বছর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার ওপরে আছে ভুটান। দেশটির অবস্থান ৯০তম। দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে থাকা নেপালের অবস্থান ৯৫তম। মালদ্বীপের অবস্থান ১০০তম, শ্রীলঙ্কার অবস্থান ১৩৫তম, পাকিস্তানের অবস্থান ১৫০তম, আফগানিস্তানের অবস্থান ১৫২তম ও ভারতের অবস্থান ১৬১তম।

এ বছর বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ৯৫ দশমিক ১৮ স্কোর নিয়ে সবার ওপরে আছে নরওয়ে। দ্বিতীয় অবস্থানে আয়ারল্যান্ড। দেশটির স্কোর ৮৯ দশমিক ৯১। তৃতীয় অবস্থানে থাকা ডেনমার্কের স্কোর ৮৯ দশমিক ৪৮।

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক তৈরিতে আরএসএফ মূলত ৫টি বিষয় বিবেচনায় নেয়। সেগুলো হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট, আইনি অবকাঠামো, অর্থনৈতিক প্রেক্ষাপট, সামাজিক-সাংস্কৃতিক প্রেক্ষাপট ও নিরাপত্তা।

এ বছর বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সবার নিচে অবস্থান করছে উত্তর কোরিয়া। দেশটির স্কোর ২১ দশমিক ৭২। নিচের সারির দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা চীনের স্কোর ২২ দশমিক ৯৭। এর ওপরে থাকা ভিয়েতনামের স্কোর ২৪ দশমিক ৫৮।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews