1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নগরীতে একাধিক কোচিং সেন্টারকে জরিমানা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

নগরীতে একাধিক কোচিং সেন্টারকে জরিমানা

  • প্রকাশিত : সোমবার, ৮ মে, ২০২৩
  • ২৩৩ 0 বার সংবাদি দেখেছে

সরকারি বিধি নিষেধ অমান্য করে কোচিং পরিচালনা করায় একাধিক কোচিং সেন্টারকে জরিমানা করা হয়। গতকাল রবিবার (৭ মে) বিকেল ৪ টায় নগরীর বগুড়া রোডে সদর গার্লস স্কুলের সামনে কোচিং সেন্টারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এ সময়ে কোচিং সেন্টারের খোলা থাকায় ডেফোডিল কোচিংসহ বিভিন্ন কোচিং সেন্টারকে আর্থিক জরিমানা করেন। পুলিশের উপস্থিতিতে কোন কোন কচিং সেন্টার ভিতরে ছাত্রছাত্রী রেখে বাহির থেকেই তালাবদ্ধ করে দেয়।

কিন্তু বিষয়টি আঁচ করতে পেরে পুলিশের হস্তক্ষেপে দরজা খুলতে বাধ্য হন কোচিং মালিকরা। এ সময় ডেফোডিল কোচিং সেন্টারের স্বত্তাধিকারী নাহিদ আল বাসারকে জিজ্ঞাসাবাদের এক পর্যায় নিজেকে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ডাক্তার পরিচয় দেন ম্যাজিস্ট্রেট এর কাছে এবং সে জানায় কচিং সেন্টারে পরিচালক।

ডাক্তারি সনদ সহ যাবতীয় তথ্যাদি উপস্থাপন না করতে পারায় আটক করা হয় নাহিদ আল বাসারকে। পরবর্তিতে প্রয়োজনীয় কাগজাদি দেখানোর পরে ছেড়ে দেওয়া হয় তাকে।

 

 

এছাড়াও অন্যান্য শিক্ষকদের দেওয়া হয় আর্থিক দন্ড দেওয়া হয় এবং পরবর্তীতে সরকারি আইন অমান্য না করার প্রতিস্রুতি দেন। অভিভাবকদের কেউ কেউ জানান, বাচ্চাদের পরীক্ষার সিলেবাস শেষ না হওয়ায় পড়াচ্ছেন তারা। তাদের রিকোয়েস্টে কেউ কেউ কোচিং সেন্টার খোলা রেখে পাঠদান করচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আনই অমান্য করে আমরা কিছুই করতে চাই না। কিন্তু সিলেবাস শেষ করতে না পাড়ায় পড়াতে হচ্ছে তবে পরবর্তীতে আর এইরূপ ভূল হবে না বলে জানান ।

প্রশাসনের কর্মকর্তাগণ  জানান, সরকারি আদেশ অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখা শাস্তিযোগ্য অপরাধ। সরকারি আদেশ অনুযায়ী এসএসসি পরীক্ষা চলাকালিন সময় সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকার ঘোষনা দেওয়া হয়। কিন্তু দেখা যায় এই আদেশ অমান্য করা হয়। তাই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আইন ভঙ্গ কারীদের আইনের আওতায় আনা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews