1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
রিকশাচালককে চড়থাপ্পড়ের ঘটনায় আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

রিকশাচালককে চড়থাপ্পড়ের ঘটনায় আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ২২৭ 0 বার সংবাদি দেখেছে
যশোর প্রতিনিধি // যশোরে তুচ্ছ ঘটনায় রিকশাচালককে প্রকাশ্যে মারধরের ঘটনায় যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য আরতি রানী ঘোষকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (৯ মে) সকালে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা স্বাক্ষরিত নোটিশটি আরতি রানীর বাড়িতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আবু মোর্তজা বলেন, সমিতির গঠনতন্ত্র অনুযায়ী আইনজীবীদের গাউন পরা অবস্থায় একজন রিকশাচালককে প্রকাশ্যে মারধর করা আইনজীবীদের জন্য মর্যাদাহানিকর। এ বিষয়ে বক্তব্য উপস্থাপনের জন্য আরতি রানী ঘোষকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। ওই নোটিশে আগামী তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

এর আগে, রোববার দুপুরে যশোর আদালতের সামনে মুজিব সড়কে এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, কালো গাউন পরিহিত আইনজীবী আরতি রানী ঘোষ রিকশাচালকের কলার ধরে চড়-থাপ্পড় মারছেন। এ সময় ওই রিকশাচালককে হাতজোড় করে বারবার ক্ষমা চাইতে দেখা যায়। কিন্তু তিনি কোনো কিছুর তোয়াক্কা না করে মারধর করতে থাকেন।

ঘটনার প্রতক্ষ্যদর্শী যশোর প্রেসক্লাবের অফিস সহকারী মীর রবিউল ইসলাম বলেন, ওই আইনজীবী রাস্তার দুই পাশ না দেখে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ওই রিকশার ধাক্কায় তিনি পড়ে যান। রিকশাচালক তার কাছে ক্ষমা চাইতে এলে তিনি তাকে মারেন।

আইনজীবী আরতি রানী ঘোষ বলেন, রাস্তা পার হওয়ার সময় ওই রিকশাচালক তাকে ধাক্কা দেন। এতে তিনি পড়ে গিয়ে আহত হন। এরপর তিনি তাকে মারধর করেন। এমন আচরণ করা ঠিক হয়েছে কি না সাংবাদিকের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ওকে কি পুজো করব?

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews