1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে পল্লি চিকিৎসকে কুপিয়ে হত্যা: অতিরিক্ত পুলিশ মোতায়েন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

নড়াইলে পল্লি চিকিৎসকে কুপিয়ে হত্যা: অতিরিক্ত পুলিশ মোতায়েন

  • প্রকাশিত : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২৪৬ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল থেকে // নড়াইলে পল্লি চিকিৎসকে কুপিয়ে হত্যা: এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন।নড়াইলে প্রতিপক্ষের হামলায় আমিনুর খাকি (৩২) নামের এক পল্লি চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ’রা। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, শুক্রবার (১২ মে) বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হামলার শিকার হয়ে গ্রুতর অসুস্থ অবস্থায় মারা যান। আমিনুর খাকি নড়াইলের কালিয়া উপজেলার মাউলি ইউনিয়নের তেলিডাঙ্গা গ্রামের সোনা মিয়া খাকির ছেলে। পার্শ্ববর্তী চান্দেরচর গ্রামের বাজারে তার পল্লি চিকিৎসাকেন্দ্র রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,প্রতিদিনের ন্যায় (১২ মে) শুক্রবার সকালে পল্লি চিকিৎসক আমিনুর নিজ বাড়ি থেকে চান্দেরচর বাজারের উদ্দেশ্যে বের হলে পূর্ব শত্রুতার জের ধরে গফফার শেখের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তেলিডাঙ্গা বড় মসজিদের সামনের রাস্তায় তার ওপর অতর্কিত হামলা চালায়। দেশীয় অস্ত্রের উপর্যুপরি কোপে গুরুতর আহত অবস্থায় আমিনুরকে স্থানীয়’রা নড়াইল সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন,পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়। এদিকে আমিনুরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে প্রতিপক্ষ দলের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews