1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রতিদিন ৪ লাখ টাকার মাদক লাগে নোবেলের, স্ত্রী বললেন ভিন্ন কথা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

প্রতিদিন ৪ লাখ টাকার মাদক লাগে নোবেলের, স্ত্রী বললেন ভিন্ন কথা

  • প্রকাশিত : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ২৮৫ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ‘সারেগামাপা’খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল ও তার মাদককাণ্ড নিয়ে দেশজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। সম্প্রতি মঞ্চে তার মাতলামির ঘটনা প্রকাশ্যে আসার পর নানা চাঞ্চল্যকর তথ্য দেন এই গায়কের সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ।

কথা রটে, প্রতিদিন নাকি ৪ লাখ টাকার মাদক লাগে নোবেলের! সালসাবিলের কথা অনুযায়ি, প্রতি মাসে নোবেল ১ কোটি ২০ লাখ টাকার মাদক সেবন করেন। ভাইরাল হওয়ার একটি ভিডিওতে সালসাবিল জানান, প্রতিদিন ৪ লাখ টাকার মাদক লাগে নোবেলের। নোবেলের মাদকাসক্ত হওয়ার পেছনে ও শুধু একা দায়ী নয়।

পেছনে আছে ক্ষমতাসীন অনেক লোকজন। প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, ক্ষমতাশালী ব্যবসায়ী, এয়ার হোস্টেস এমন কী দুই বাংলার গানের জগতের নামকরা সংগীত ব্যক্তিত্বরাও এর সঙ্গে জড়িত আছে।

তাহলে কি সত্যি প্রতিদিন ৪ লাখ টাকার মাদক লাগে নোবেলের? এমন প্রশ্নের উত্তর জানতে যোগাযোগ করা হয় গায়কের সাবেক স্ত্রীর সঙ্গে। সালসাবিলের ভাষ্য, ‘এই ভিডিওটা বা সাক্ষাৎকারটা আমি পরে দেখেছি। এখন আমার কথাগুলো যদি পুরোটা না দিয়ে, অল্প একটু কাট করে দেওয়া হয় তাহলে আমার কি করার আছে।

আমাকে প্রশ্ন করা হয়, নোবেলের কত টাকার মাদক লাগে? আমি বলেছিলাম, তাদের যে গ্রুপটা আছে। সেখানে যে ক’জন আছে তাদের সবাই মিলে প্রতিদিন প্রায় ৪ লাখ টাকার মাদক নেয়।

নোবেল একা না। ওদের গ্রুপে প্রায় ১৫ জন আছে। এখন যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেখানে দেখলাম, নোবেল ৪ লাখ টাকার মাদক নেয়- এই কথাটুকু রাখা হয়েছে।

এর আগে ও পরের কথাগুলো নেই। মূল সাক্ষাৎকারটি প্রকাশ করলেই সব পরিস্কার হয়ে যাবে। শুধু ভিউ বাড়ানোর জন্য “নোবেল ও ৪ লাখ টাকা”র বিষয়টি সামনে আনা হয়েছে।’

সালসাবিল মাহমুদ জানান, নোবেল এখন নিজের নিয়ন্ত্রণে নেই। তাকে নিয়ন্ত্রণ করছে একটি চক্র। যারা ইতিমধ্যেই নোবেলকে চোখে চোখে রাখছে। তার ফেসবুক, ইউটিউব এমনকি তার মুঠোফোনও তাদের হাতে। এই গায়ক নিজেও এই পথ থেকে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করছে বলে জানান সালসাবিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews