1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
হজ কার্যক্রমের উদ্বোধন শুক্রবার, প্রথম ফ্লাইট ২১ মে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

হজ কার্যক্রমের উদ্বোধন শুক্রবার, প্রথম ফ্লাইট ২১ মে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ২৫৯ 0 বার সংবাদি দেখেছে
নিজস্ব প্রতিবেদক // রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আগামীকাল শুক্রবার হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে, চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধনের প্রস্তুতি প্রায় শেষ।

উদ্বোধনের পর শনিবার দিবাগত রাত (২১ মে) পৌনে তিনটায় প্রথম ফ্লাইট বিজি ৩০০১ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করবে। উদ্বোধনী অনুষ্ঠানে ১৪০ হজযাত্রী, ধর্ম মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ অনুবিভাগ) মো. মতিউল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত বছর ভার্চুয়ালি হজ কার্যক্রম উদ্বোধন করলেও এবার প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিতি থাকবেন। হজ কার্যক্রম উদ্বোধনের সময় হজযাত্রীদের পাশাপাশি গণমাধ্যমের কর্মীরাও থাকবেন।

ইতোমধ্যে হজ ক্যাম্পের ভেতর-বাইরে ও হজযাত্রীদের যাতায়াতের জন্য সড়ক সংস্কারসহ ধোয়ামোছার কাজ প্রায় শেষ হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তা জন্য নেয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। কার্যক্রম উদ্বোধনের পর শনিবার দিনগত রাত পৌনে তিনটায় প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে যাবে বলেও জানান মতিউল ইসলাম।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী মাসের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

সৌদির সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন। ইতোমধ্যে হজযাত্রী নিবন্ধন শেষ হয়েছে। তবে হজের খরচ বেশি হওয়ায় কোটা পুরোপুরি পূরণ করা যায়নি। ৪০ হজযাত্রীর জন্য থাকছেন একজন গাইড।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews