1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আমি পবিত্র, পুরুষরা আমার থেকে দূরে থাকুন: রাখি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

আমি পবিত্র, পুরুষরা আমার থেকে দূরে থাকুন: রাখি

  • প্রকাশিত : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪১ 0 বার সংবাদি দেখেছে
বিনোদন ডেস্ক // বিতর্ক আর রাখি সাওয়ান্ত একে অপরের পরিপূরক। সদ্যই দ্বিতীয় বিয়ে ভেঙেছে এই নায়িকার। তা নিয়ে কম বিতর্ক হয়নি। দিন কয়েক আগেই প্রাক্তন স্বামীর নামে গুরুতর অভিযোগ এনেছিলেন রাখি, জানিয়েছিলেন মধুচন্দ্রিমায় গিয়ে রাখির নগ্ন ভিডিও করে তা লাখ লাখ টাকায় বিক্রি করেছে আদিল। এতকিছুর মধ্যে হঠাৎ করেই ভোলবদল রাখির।

সম্প্রতি সৌদি আরবে উমরাহ করতে যান রাখি। ভারতে ফিরেই নতুন এক রাখিতে পরিণত হন। পুরুষের ছোঁয়াতে এখন ঘোর আপত্তি এই অভিনেত্রীর।

আদিল দুরানি খানের সঙ্গে বিয়ে হয়েছিল রাখি সাওয়ান্তের। তখন ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছেন বিভিন্ন সময় বিতর্কের জন্ম দেওয়া এই অভিনেত্রীর। রাখি সাওয়ান্ত থেকে হন ফাতিমা। স্বামী আদিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও ইসলামের প্রতি আকৃষ্টই হয়েছেন দিন দিন। তাই এই অভিনেত্রী সৌদি আরব থেকে উমরাহ করে ফিরেছেন। মুম্বাই বিমান বন্দরে পৌঁছে তিনি জানান, ‘রাখি নয় আমাকে ফাতিমা বলে ডাকুন’।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews