1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঝালকাঠিতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

ঝালকাঠিতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

  • প্রকাশিত : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠির নলছিটিতে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মজিবর হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান।

গ্রেফতার মজিবর হাওলাদার উপজেলার কাঠিপাড়া এলাকার মৃত চানু হাওলাদারের ছেলে। এ ঘটনায় ওই ছাত্রীর মা নলছিটি থানায় বাদী হয়ে একটি মামলা করেন। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বহরমপুর গ্রামে রোববার সকালে ওই শিক্ষার্থীর মা তার ছোট ভাইকে নিয়ে মাদরাসায় যায়।

এ সুযোগে শিশুটিকে একা পেয়ে মজিবর তাকে ধর্ষণ করে। পরে মেয়েটির মা বাড়িতে আসলে ঘরের পেছনের দরজা দিয়ে মজিবর পালিয়ে যায়। এ ঘটনায় অভিযুক্ত মজিবরের শাস্তি দাবি করেছেন নির্যাতিতার স্বজন ও এলাকাবাসী।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান জানান, মামলার পর রোববার বিকেলে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে আসামিকে ঝালকাঠি আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews