1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বদলে যাচ্ছে মেসেঞ্জার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884
সংবাদ শিরনাম :
১১ দফা দাবিতে বরিশালে ঐক্যজোটের স্মারকলিপি বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ভুতুড়ে বিল-লোডশেডিংয়ের বিরুদ্ধে বরিশালে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম গভীর সাগরে ট্রলারে জলদস্যুদের হামলা, ১৪ জেলে আহত ভোলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নতুন কর্মসূচির ঘোষণা জামায়াত জোটের আসামে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

বদলে যাচ্ছে মেসেঞ্জার

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৮ 0 বার সংবাদি দেখেছে
তথ্য-প্রযুক্তি ডেস্ক // নতুন রূপে আসছে জনপ্রিয় যোগাযোগমাধ্যম মেসেঞ্জার। এবার তাতে এআই প্রযুক্তি ব্যবহারের ঘোষণা দিয়েছে মাধ্যমটির মালিকানা প্রতিষ্ঠান মেটা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মেসেঞ্জারে খুব দ্রুতই যোগ হচ্ছে নানা এআই চ্যাটবট। এসব চ্যাটবটের মাধ্যমে গ্রাহকরা নানা সমস্যার সমাধান, উপদেশ এবং বিনোদন নিতে পারবেন।

সম্প্রতি এ বিষয়ে মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেন, চ্যাটবট নিয়ে পুরোদমে কাজ চলছে। এ বছরটিকে এআইর বছর উল্লেখ করে তিনি বলেন, মেটার অধীন আনা প্রথম চ্যাটবটের নাম হবে মেটা এআই। গ্রাহকরা মেসেঞ্জারের মাধ্যমেই মেটা এআইর সঙ্গে চ্যাট করতে পারবেন।

জাকারবার্গ বলেন, প্রশ্ন-উত্তরসহ বিনোদনের সব মাধ্যম থাকবে চ্যাটবটগুলোতে। কোনো ফ্যান তার সেলিব্রেটি নিয়ে জানতে চাইলে সরাসরি তার চ্যাটবটকে প্রশ্ন করে তাৎক্ষণিক উত্তর জেনে নিতে পারবেন। যদিও এটি সত্যিকারের সেলিব্রেটি নয়, কিন্তু ভার্চুয়াল দুনিয়ায় অনেকটা সেলিব্রেটিদের চ্যাটবোটগুলো সায়েন্স ফিকশনের ক্লোনের মতো কাজ করবে।

তিনি বলেন, এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি। আপাতত চ্যাটবটের সীমাবদ্ধতা দূর করতে এবং গ্রাহকরা যাতে সাবলীলভাবে এসব বটের সঙ্গে চ্যাট করতে পারেন সেটি নিশ্চিতে কাজ করছে মেটা। শুরুতে যুক্তরাষ্ট্রের বাজারে মেসেঞ্জারে এই নতুন আপডেট মিলবে। পরে ধীরে ধীরে এ সুবিধার আওতাধীন হবে সব গ্রাহক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews