1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরগুনায় এমপি পরিবর্তনে যুবলীগ নেতার দুধ দিয়ে গোসল - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও

বরগুনায় এমপি পরিবর্তনে যুবলীগ নেতার দুধ দিয়ে গোসল

  • প্রকাশিত : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১৮৭ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (বরগুনা সদর, আমতলী ও তালতলী) আসনের এমপি পরিবর্তন ও পছন্দের প্রার্থীর জয়লাভে মানত করায় ১ কলসি দুধ দিয়ে গোসল করে ফেসবুকে ভাইরাল হলেন মশিউর রহমান মহারাজ নামে এক যুবলীগ নেতা।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে বরগুনা সদর উপজেলার ৮ নম্বর বরগুনা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কলাতলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। দুধ দিয়ে গোসল করা ওই যুবলীগ নেতা স্থানীয় সাবেক ইউপি সদস্য গোলাম সরোয়ার রুস্তমের ছেলে। তিনি সংশ্লিষ্ট ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক।

জানা যায়, যুবলীগ নেতা মশিউর রহমান মহারাজ বরগুনা-১ আসন থেকে নবনির্বাচিত ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার টুকুর সমর্থক ছিলেন। স্থানীয়রা জানান, দীর্ঘ ১৫ বছরে এলাকার কোনো উন্নয়ন না হওয়া ও স্বতন্ত্র প্রার্থীর জন্য মানত করার কারণেই মহারাজ কলাতলাবাজারে রাস্তার ওপরে এক কলসি দুধ দিয়ে গোসল করেন।

যুবলীগ নেতা মশিউর রহমান মহারাজ বলেন, বরগুনা-১ আসনে দীর্ঘ ১৫ বছরে তেমন কোনো উন্নয়ন না হওয়া এবং সদর উপজেলার কলাতলাবাজার থেকে আমতলী বাজার পর্যন্ত ৮ কিলোমিটার রাস্তার কোনো উন্নয়ন না হওয়ায় জনপ্রতিনিধি পরিবর্তনের জন্য আমার মানত ছিল। আজ তা পূর্ণ হওয়ায় কলাতলাবাজারের রাস্তায় দুধ দিয়ে গোসল করলাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews