1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাইসাইকেল চালিয়ে হজ করতে যাচ্ছেন ষাটোর্ধ্ব আইয়ুব আলী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও

বাইসাইকেল চালিয়ে হজ করতে যাচ্ছেন ষাটোর্ধ্ব আইয়ুব আলী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১৮৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // টানা ছয় মাস বাইসাইকেল চালিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশে রওনা হয়েছেন আইয়ুব আলী (৬৫)। প্লেন ভাড়া দেওয়ার সামর্থ্য না থাকায় সাইকেল চালিয়েই হজ করার দুর্গম এ পথ বেছে নিয়েছেন তিনি।বুধবার (১০ জানুয়ারি) সকালে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ফারাজীপাড়ার বাড়ি থেকে পবিত্র মক্কা নগরের উদ্দেশে রওনা দেন তিনি। আগামী ছয় মাসের মধ্যে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাবেন বলে আশা প্রকাশ করেন আইয়ুব।

আইয়ুব আলীর রয়েছেন স্ত্রী, তিন কন্যা ও চার ছেলে। যাত্রাপথের জন্য টাকা, খাবারসহ দরকারি জিনিসপত্র তিনি সঙ্গে নিয়ে গেছেন। আইয়ুব আলী জানান, হজ পালন করা তার স্বপ্ন। টাকা পয়সা না থাকায় প্লেনে হজে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। তাই স্বপ্ন পূরণে সাইকেল নিয়েই এ যাত্রার শুরু।

তিনি আরও জানান, ভারত সীমান্ত পেরিয়ে পাকিস্তান, আফগানিস্তান, ইরান হয়ে মক্কায় পৌঁছাতে সময় লাগবে মোট ছয় মাস। এতে প্রতিদিন অন্তত ৬০ থেকে ৮০ কিলোমিটার পথ সাইকেল চালাতে হবে তাকে। আর রাত্রিযাপন করবেন মসজিদে। সাইকেল চালিয়ে হজ করার জন্য প্রয়োজনীয় অফিস আদেশ ও ভিসা-পাসপোর্ট নিয়ে বাড়ি থেকে মক্কার উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews