1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই, আটক ২ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও

চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই, আটক ২

  • প্রকাশিত : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১৭৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বাগেরহাটের ফকিরহাটে চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় হাতেনাতে দুই ছিনতাইকারীকে আটক করেছে কাটাখালী হাইওয়ে পুলিশ। এসময় ছিনতাই হওয়া ইজিবাইকটিও উদ্ধার করা হয়।

শনিবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের লখপুরের আল আরাফা পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। আটকরা হলেন, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার বড় দাউদপুর গ্রামের লাবলু মিয়ার পুত্র শাওন মিয়া (২৩) ও খুলনার রুপসা থানার দেয়াড়া গ্রামের মৃত আব্দুল ওহাব শেখ এর পুত্র আব্দুল ওয়াদুদ (শাকিল) (২৭)।

কাটাখালী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান শেখ জানান, মোল্লারহাট উপজেলার বাসাবাড়ি এলাকার আব্দুর রকিব শেখ এর পুত্র মঞ্জু শেখ নামের একজন ইজিবাইক চালককে যাত্রীবেশে দুজন ছিনতাইকারী ভাড়া করে বাগেরহাট মাজারে ঘুরতে নিয়ে আসেন।

এসময় তারা কৌশলে চালককে কফির সঙ্গে চেতনাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে তার ইজিবাইকটি নিয়ে পালানোর চেষ্টা করেন। তবে লখপুরের আল আরাফা পেট্রোল পাম্পের সামনে পুলিশের চেকপোস্ট থেকে দেই ছিনতাইকারীকে ইজিবাইকসহ আটক করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews