1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আলোচিত ইসলামি বক্তা তাহেরীর গাড়ি ভাঙচুর - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের সরকারের ডাক পেলে মাঠে নামবে বিরোধী দলও

আলোচিত ইসলামি বক্তা তাহেরীর গাড়ি ভাঙচুর

  • প্রকাশিত : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ১৪৩ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // আলোচিত ইসলামি বক্তা মুফতি মুহম্মদ গিয়াস উদ্দিন আত তাহেরীর ব্যক্তিগত গাড়িতে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। ওয়াজ মাহফিল চলার সময় এ হামলা চালানো হয়। বৃহস্পতিবার রাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গামণ্ডল এলাকায় আয়োজিত ওয়াজ মাহফিলের পাশে এ ঘটনা ঘটে।

মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী ওই মাহফিলের প্রধান বক্তা ছিলেন। মাহফিল শেষে নিজের ব্যক্তিগত ফেসবুক লাইভে এসে এসব তথ্য নিশ্চিত করেছেন মাওলানা তাহেরী নিজেই। এ সময় ৯ মিনিট ধরে গাড়িতে হামলার পুরো বিস্তারিত ঘটনা তুলে ধরেন তিনি।

ভিডিওতে মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরীকে বলতে শোনা যায়, ২৩ বার গাড়ি ভাঙচুর করা হয়েছে, কখনই লাইভে আসেননি তিনি। কিন্তু এবার আসতে বাধ্য হয়েছি। কারণ আমার পরের মাহফিলটি ছিল পাবনায়। আমি কুমিল্লার ওই মাহফিলে যখন বলছিলাম আমার পর দিন সকালে মাহফিলটি ছিল পাবনায়, তখন দুর্বৃত্তরা আমি যেন পাবনা না যেতে পারি, সে জন্য আমার গাড়িটি ভাঙচুর করেছে।

তিনি বলেন, তারা আমার গাড়িটির যদি গ্লাসগুলো ভেঙে দিত দুঃখ হতো না। তারা আমার গাড়ির হেডলাইটগুলো ভাঙচুর করে ভেতরের বাল্বগুলো খুলে নিয়ে গেছে। আমি যেন রাতের আঁধারে পাবনা না যেতে পারি, তাই তারা এ কাজ করেছে। আপনারা জানেন প্রিমিও গাড়ির হেডলাইট অনেক ব্যয়বহুল।

মাওলানা তাহেরী বলেন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গামণ্ডল এলাকায় মাহফিল ছিল। আমি আমার সফরসঙ্গীসহ গাড়ির ড্রাইভারকে নিয়ে আয়োজক কমিটির বাড়িতে খাবার খেতে যাই। খাবার খেয়ে আমি সোজা স্টেজে চলে আসি। আমি ওয়াজ শুরুর মাত্র ১০ মিনিটের মধ্যে এ কাণ্ড ঘটিয়ে ফেলে দুর্বৃত্তরা। আমার ড্রাইভার গাড়ির কাছে গিয়ে গাড়ির দশা দেখে আমাকে জানায়নি। কারণ আমি ওয়াজ করছিলাম।

এ সময় দুর্বৃত্তদের উদ্দেশ্যে তাহেরী বলেন, যুগে যুগে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আলেম-ওলামারা লাঞ্ছিত হয়েছেন। এটা নতুন কোনো ঘটনা নয়। আজকে আমার সঙ্গে যে এ কাণ্ড করেছে, আমি আল্লাহর কাছে তাদের হেদায়েতের জন্য দোয়া করি। হে আল্লাহ তুমি তাদের হেদায়েত দাও, যদি হেদায়েত না দাও, তবে তাদের ধ্বংস করে দাও। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ওসি এসএম আতিকুল্লাহ বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews