1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরগুনায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-বাবাকে হাতুড়িপেটা, যুবক গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

বরগুনায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-বাবাকে হাতুড়িপেটা, যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৭২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বরগুনার আমতলীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-বাবাকে হাতুড়িপেটার ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত শুক্রবার রাতে স্কুলছাত্রীর মা বাদী হয়ে এই মামলা করেন। গতকাল শনিবার দুপুরে পুলিশ আসামি ছালাম আকনকে গ্রেপ্তার করেছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে এক বছর ধরে জাহিদ মোল্লা উত্ত্যক্ত করে আসছেন। তিন মাস আগে ওই স্কুলছাত্রীকে একবার তিনি বাড়ি থেকে তুলেও নিয়ে যান। সর্বশেষ গত বুধবার সকালে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে জাহিদ মোল্লা আবার উত্ত্যক্ত করেন।

এ ঘটনার প্রতিবাদ করায় মেয়ের বাবা ও অন্তঃসত্ত্বা মাকে সালিস বৈঠকের কথা বলে বখাটে জাহিদের খালু সজল আকন ডেকে নেন। পরে সজল আকন, ছালাম আকন, সাইফুল মোল্লা ও বখাটে জাহিদ মোল্লা তাঁদের হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন।

এ ঘটনায় শুক্রবার রাতে আমতলী থানায় মেয়ের মা বাদী হয়ে সাতজনের নামে মামলা করেন। ঘটনার দিনই ছালাম আকনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, আসামি ছালাম আকনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews