1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে খেজুরের রস খেয়ে ৬ স্কুল শিক্ষার্থী হাসপাতালে ভর্তি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

নড়াইলে খেজুরের রস খেয়ে ৬ স্কুল শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

  • প্রকাশিত : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১৭৩ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি // নড়াইলে খেজুরের রস খেয়ে ৬ ছাত্র অসুস্থ হয়ে পড়েছে। রোববার (২৮ জানুয়ারি) সকালে সদর উপজেলার শাহাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীরা সবাই শাহাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, রোববার শাহাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন ছাত্র স্কুলে গিয়ে খেজুরের রস পানের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী তারা সকাল সাড়ে ১০টার দিকে স্কুল থেকে বের হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, স্কুল থেকে বেরিয়ে ছাত্ররা স্কুলের অদূরে খেজুর গাছে পেতে রাখা রসের ঠিলা/ভাড় গাছ থেকে পেড়ে আনে। পরে তাদের মধ্যে ৬ জন রস পান করে। রস পান শেষে তারা স্কুলে ফিরে এলে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর তাদের তীব্র পেটে ব্যথা শুরু হয়।
এভাবে সকলে অসুস্থ হয়ে পড়লে তাদের ৬ জনকে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। অসুস্থ শিক্ষার্থীদের সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
 চিকিৎসক জানান, বিষাক্ত কোনো দ্রব্য রসে পড়েছে বা মিশ্রিত ছিলো বলে রস পানের পর ছাত্ররা অসুস্থ হয়ে পড়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews