1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে কঠোর অবস্থানে পুলিশ: ‘কালো পতাকা’ মিছিল করেনি বিএনপি - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

বরিশালে কঠোর অবস্থানে পুলিশ: ‘কালো পতাকা’ মিছিল করেনি বিএনপি

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ২২০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ‘কালো পতাকা’ মিছিলের কর্মসূচি থাকলেও বরিশালে মিছিল করেনি বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় দলীয় কার্যালয় থেকে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে এই কালো পতাকা মিছিল বের করা কথা ছিল।

এদিকে সকাল থেকে নগরীর সদর রোডে জেলা ও মহানগর বিএনপির কার্যালয় সংলগ্ন এলাকায় ছিল পুলিশের কঠোর অবস্থান। পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. ফজলুল করিম জানিয়েছেন, কোনো রকম বিশৃঙ্খলা প্রতিরোধে আমরা দায়িত্বে রয়েছি। এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।

বিএনপি জানিয়েছে, সারাদেশের সব উপজেলা, থানা ও পৌরসভায় কালো পতাকা মিছিল হবে। ৭ জানুয়ারির ‘ডামি সংসদ’ বাতিল এবং ‘ডামি সরকারের’ পদত্যাগের দাবিতে ঘোষিত কালো পতাকা মিছিল সফল করতে নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা দেয়া হয়েছে। একই দাবিতে গণতন্ত্র মঞ্চ, ১২–দলীয় জোটসহ বিভিন্ন দল ও জোট পৃথকভাবে কালো পতাকা মিছিল করবে।

গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনকে ডামি ও প্রহসন বলে বিএনপিসহ ৬৩টি রাজনৈতিক দল (নিবন্ধিত ও অনিবন্ধিত) বর্জন করে। ডামি সংসদ বাতিলের দাবিতে ইতোমধ্যে বিএনপি সব জেলা ও মহানগরে দুই দিনের কালো পতাকা মিছিলের কর্মসূচি করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews