1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে জাপার দু‍‍`গ্রুপের মধ্যে সংঘর্ষ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মির্জাগঞ্জে ভাইকে না জানিয়ে পৈতৃক বসতঘর কাটার অভিযোগ বরিশালে দেশীয় ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের প্রধান স্ট্যালিন আটক বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের সঙ্গে নরসুন্দর কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ উজিরপুরে গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতিকে সংবর্ধনা, জনতার ঢল গেইলের বিশ্ব রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে ১৮৮ প্রিটোরিয়াসের শানায়া-নভ্যার সঙ্গে ছুটির মেজাজে অনন্যা পান্ডে, নজরকাড়া ছবি শেয়ার বরিশালে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০, ইয়াবা উদ্ধার বরিশালের মেয়ে ভারতবর্ষের প্রথম নারী চিকিৎসক ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ বরিশালে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১

বরিশালে জাপার দু‍‍`গ্রুপের মধ্যে সংঘর্ষ

  • প্রকাশিত : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪৫ 0 বার সংবাদি দেখেছে
ডেস্ক রিপোর্ট // বরিশাল নগরীতে জাতীয় পার্টির সভায় ব্যানারে দুই নেতার ছবি না থাকাকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের কীর্তনখোলা মিলনায়তনের এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল জেলা জাতীয় পার্টি রাতে সাংগঠনিক সভায় আয়োজন করে। রাত ৮টার দিকে সভার প্রধান অতিথি দলীয় কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার যোগ দেন। এ সময় মহানগর জাপার আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুল ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ইকবাল হোসেন তাপসের ছবি ব্যানারে না থাকাকে কেন্দ্র করে তাদের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।এ নিয়ে এই দুই নেতার সমর্থকদের সঙ্গে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক একেএম মুর্তজা আবেদীনের সমর্থকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সভার ব্যানার ছিঁড়ে ফেলেন মহসিনের সমর্থকরা। তখনই দুই গ্রুপে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে রুহুল আমিন হাওলাদার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক একেএম মুর্তজা আবেদীন বলেন, ‘মহসিন ও তাপসের ৭-৮ জন সমর্থক এসে সভায় হট্টগোল করেন। পরে দলের কো-চেয়ারম্যান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সভার ব্যানারে কেন তাদের ছবি থাকতে হবে, তা আমি জানি না। সভায় কেন্দ্রীয় নেতারা ছিলেন, তারা সব দেখেছেন।’

সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল ৬ আসনের সংসদ সদস্য নাসরিন জাহান রত্না।

তিনি বলেন, ‘এ ঘটনা নিজের মধ্যে ভুল বোঝাবুঝি। দলের কো-চেয়ারম্যান পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সবাইকে মিলিয়ে দিয়েছেন। এখন আর কোন সমস্যা নেই।’

এ বিষয়ে জানতে মহসিন উল ইসলাম হাবুল ও ইকবাল হোসেন তাপসের মোবাইলে একাধিকবার কল করা হলেও তারা রিসিভ করেননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews