1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দাঁড়িয়ে থাকা ভ্যানে বিআরটিসি বাসের ধাক্কা, নিহত ৪ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ডমিনেশন পেট্রোলিং ও বিশেষ অভিযান বিসিসি’র ২৪ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বৃহস্পতিবার, প্রস্তুতি সভা অনুষ্ঠিত উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  মুলাদী উপজেলা সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিকীর পিতার মৃত্যুতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের গভীর শোক প্রকাশ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির সম্ভাবনা বাকেরগঞ্জে দালালকে জরিমানা, উদ্ধার ১৪ হাজার টাকা ২০২৭ সালের হজযাত্রীদের জন্য ৯০ টিকাদান কেন্দ্র নির্ধারণ বরিশাল সিভিল জজ আদালতের বিচারক নিখোঁজ খতমে নবুওয়াতের বিশ্বাস ঈমানের মূল ভিত্তি: ধর্মমন্ত্রী বিশ্ব রেকর্ডটা এখন শুধুই লিটনের

দাঁড়িয়ে থাকা ভ্যানে বিআরটিসি বাসের ধাক্কা, নিহত ৪

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২০ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // দিনাজপুরের চিরিরবন্দরে দাঁড়িয়ে থাকা দুটি যাত্রীবাহী ব্যাটারিচালিত ভ্যানকে বিআরটিসির বাস ধাক্কা দেয়। এতে ভ্যানের চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে এ দুর্ঘটনা ঘটে। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করেন। নিহতদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী দ্রুতগতির বিআরটিসি বাস রানীরবন্দর বাজারে পৌঁছালে দাঁড়িয়ে থাকা ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানে থাকা চারজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। চিরিরবন্দর থানার ওসি আবুল হাসনাত খান বলেন, বিআরটিসি বাসের ধাক্কায় ভ্যানের চারজন নিহত হয়েছে। তাদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি। খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews