1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
আবারও পেঁয়াজ-ডিমের দাম বেড়েছে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

আবারও পেঁয়াজ-ডিমের দাম বেড়েছে

  • প্রকাশিত : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ২০২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // বাজারে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দাম বেড়েছে ডিম ও পেঁয়াজের। তবে আগের মতোই আছে আলুর দাম। বিক্রেতাদের বরাবরের মতো একই সুর— বাড়তি দামে কিনতে হয় বলেই বাড়তি দামে বিক্রি করতে হয়। শুক্রবার (১২ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে জানা গেছে, ডিমের ডজন ১৫০ টাকা ও ডিমের হালি ৫২ টাকা। যদিও গত সপ্তাহ জুড়ে ডিমের ডজন ছিল ১৪৫ টাকা। অন্যদিকে বাজারের সব ধরনের পেঁয়াজের দাম ১০০ টাকার বেশি। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা করে। যদিও গত রাতেই এই পেঁয়াজের দাম ছিল ১১০ টাকা।

এ ছাড়া বাজারে বগুড়ার আলু ৮০ টাকা, লাল আলু ৬০ টাকা, সাদা আলু ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে প্রতি কেজি দেশি রসুন ২০০ টাকা, চায়না রসুন ১৮০ টাকা, চায়না আদা ৩০০ টাকা, ভারতীয় আদা ৩০০ দরে বিক্রি হচ্ছে।

জানতে চাইলে বাজারে ক্রেতা আলিফ বলেন, বছরের শুরুতে যেই আলু ৩০-৩৫ টাকা কেজি দরে কিনেছি, সেই আলু এখন ৬০ টাকার নিচে নেই। কোনো সবজি নেই ৮০-১০০ টাকার নিচে। বিক্রেতাদের কথা শুনলে মনে হয় আমাদের দেশে সারা বছরই বন্যা হয়, সারা বছরই বৃষ্টি হয়, সারা বছরই গরম থাকে। এরা আসলে যা ইচ্ছা তাই দাম রাখে।

বাজারের আলু-পেঁয়াজ বিক্রেতা সবুজ বলেন, আমরা কারওয়ান বাজার থেকে যে দামে কিনে আনি, সেখান থেকে ২/৩ টাকা লাভে বিক্রি করি। যেদিন বাজার থেকে কম দামে কিনি, সেদিন কম দামে বিক্রি করি। যেদিন বেশি দামে কিনি, সেদিন বেশি দামে। ক্রেতারা শুধু আমাদের দোষ দেয়। যেখানে বাজার আপ-যাউন করে সেখানে গিয়ে কিছু বলতে পারে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews