1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
ঢাকা থেকে বরিশালের ইটভাটার মালিক গ্রেপ্তার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

ঢাকা থেকে বরিশালের ইটভাটার মালিক গ্রেপ্তার

  • প্রকাশিত : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৭৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ব্যবসায়ীক পার্টনারের কাছ থেকে কোটি টাকা আত্মসাৎ করে আত্মগোপনে থাকা ইট ভাটার মালিক বাবুল শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলার উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত বাবুল শরীফ উপজেলার ভরসাকাঠী গ্রামের মৃত হোসেন শরীফের ছেলে ও শিকারপুর ব্রীজ সংলগ্ন এসবিআই ব্রিকস ফিল্ডের মালিক।

তার (বাবুল) বিরুদ্ধে শিকারপুর গ্রামের মৃত রহম আলী খানের ছেলে ব্যবসায়ী শাহ আলম খান মিন্টু থানায় মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে আত্মগোপনে থাকা বাবুল শরীফকে ঢাকার সাভার এলাকার নয়াবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এজাহারে জানা গেছে, ব্যবসায়ীক পার্টনার হিসেবে শাহ আলম খান মিন্টুর কাছ থেকে বাবুল শরীফ মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে ২০২০ সালে কৌশলে ইট ভাঁটা বন্ধ করে বাবুল শরীফ আত্মগোপন করেন। দীর্ঘদিন পর আত্মগোপনে থাকা বাবুল শরীফের সন্ধান পেয়ে পাওনা এক কোটি সাত লাখ টাকা ফেরত পেতে থানায় মামলা দায়ের করেন শাহ আলম খান মিন্টু।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews