1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বাংলালিংক এ আনলিমিটেড ইন্টারনেট ও ফ্রি ওটিটি সবস্ক্রিপশন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বাংলালিংক এ আনলিমিটেড ইন্টারনেট ও ফ্রি ওটিটি সবস্ক্রিপশন

  • প্রকাশিত : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৭৭ 0 বার সংবাদি দেখেছে

দেশের অন্যতম উদ্ভাবনী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক, টিপি-লিংক রাউটারের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর, এক্সেল টেকনোলোজিস লিমিটেড-এর সাথে ফিক্সড ওয়্যারলেস রাউটার সার্ভিস চালু করার লক্ষ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় বিভিন্ন মডেলের টিপি-লিংক রাউটারের সাথে বাংলালিংক গ্রাহকরা আকর্ষণীয় ডাটা প্যাকসহ একগুচ্ছ সুবিধা উপভোগ করতে পারবেন। গ্রাহক পর্যায়ে বিশ্বের শীর্ষ ওয়াই ফাই রাউটার সরবরাহকারী হিসেবে টিপি-লিংক বাংলাদেশের বাজারে সর্বাধুনিক প্রযুক্তির রাউটার সরবরাহ করে আসছে। এই অফারের অংশ হিসেবে গ্রাহকরা ৬ জিবি ট্রায়াল ডাটা, ২০০ জিবি ইন্টারনেট এবং টফি, চরকি, হইচই, বঙ্গর ফ্রি সাবস্ক্রিপশন পাবেন। এই যৌথ উদ্যোগ বাসা ও অফিসে সহজে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের গতিকে ত্বরান্বিত করবে। বাংলালিংক গ্রাহকরা টিপি-লিংক রাউটার মডেল, এমআর ১০৫, এমআর ১০০, এমআর ১৫০ ও এমআর ৬৪০০-এর সাথে একগুচ্ছ অফার উপভোগ করবেন। ৯৯৯ টাকার এই অফারের আওতায় রয়েছে প্রতি মাসে ২ জিবি (মেয়াদ ৭ দিন) করে মোট ৬ জিবি ফ্রি ডাটা, ২০০ জিবি ইন্টারনেট ও টফি, চরকি, হইচই, বঙ্গর ফ্রি সাবস্ক্রিপশন পাবেন। সকল বাংলালিংক কেয়ার সেন্টার ও টিপি-লিংক-এর বিক্রয় কেন্দ্র থেকে এই অফারটি গ্রহণ করা যাবে। বাংলালিংক-এর মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমিন ও এক্সেল টেকনোলজিস-এর ম্যানেজিং ডিরেক্টর গৌতম সাহা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে আজকে এই চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। বাংলালিংক-এর প্রোডাক্ট ডেপুটি ডিরেক্টর মোহাম্মাদ আসিফুর রহিম, বাংলালিংক-এর হেড অফ ডিভাইস বিজনেস মো: আতাউল হক ও এক্সেল টেকনোলজিস-এর নির্বাহী প্রধান, টিপি-লিংক প্রোডাক্ট, অন্তু সাহা সহ দুই প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন। বাংলালিংক-এর মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমিন বলেন, “দেশের সবচেয়ে দ্রুতগতির ফোর-জি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে আমাদের লক্ষ্য গ্রাহকদের সর্বোচ্চ মানের ডিজিটাল সেবা প্রদান করা। টিপি-লিংক-এর সাথে এই চুক্তির মাধ্যমে আমরা গ্রাহকদের বাসা ও অফিসে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ সুবিধা দিতে পারবো। এছাড়াও ওকলা® স্বীকৃত দেশের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট ও প্রিমিয়াম সব ওটিটি প্ল্যাটফর্মে ফ্রি সাবস্ক্রিপশন প্রদানের মাধ্যমে আমরা গ্রাহকদের সর্বোচ্চ মানের ডিজিটাল অভিজ্ঞতা প্রদান করতে পারবো বলে আশাবাদী।” এক্সেল টেকনোলজিস-এর ম্যানেজিং ডিরেক্টর গৌতম সাহা বলেন, “বাংলালিংক-এর সাথে চুক্তিবদ্ধ হয়ে গ্রাহকদের উচ্চ মানের ডিজিটাল সমাধান প্রদান করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ইন্টারনেট সংযোগ বৃদ্ধির পাশাপাশি এই চুক্তি ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতাও উন্নত করবে। প্যারেন্টাল কন্ট্রোল, ডিভাইস ট্র্যাকিং, ফ্রি ইন্টারনেট ও প্রিমিয়াম ওটিটি কন্টেন্টের মাধ্যমে আমাদের এই যৌথ উদ্যোগ গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতার উন্নতি ঘটাবে বলে আমরা আশাবাদী।”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews