1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

  • প্রকাশিত : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৯৯ 0 বার সংবাদি দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক // বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে। বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল জ্বালানির দাম উঠেছে ৭৩ দশমিক ১৪ ডলারে। মাঝে কিছুদিন দাম বাড়ার পর গত সপ্তাহে তেলের দাম ৭ শতাংশ হ্রাস পেয়েছিল। সোমবার (২১ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এদিন সকালে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি শূন্য দশমিক ১১ শতাংশ বা ৮ সেন্ট বৃদ্ধি পেয়ে ৭৩ দশমিক ১৪ ডলারে ওঠে। সেই সঙ্গে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড বা ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি শূন্য দশমিক ১৪ শতাংশ বা ১০ সেন্ট বৃদ্ধি পেয়ে ৬৯ দশমিক ৩২ ডলারে উঠেছে।

 

চীনের প্রবৃদ্ধির গতি কমে যাওয়া ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝুঁকি প্রশমিত হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

এর আগে গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭ শতাংশ এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ৮ শতাংশ কমেছিল।

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় গত এক মাসে তেলের দাম অনেকটা বেড়েছিল। ৭ অক্টোবর ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৯৩ ডলারে উঠে যায়। এটাই ছিল গত এক মাসে তেলের সর্বোচ্চ দর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews