1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
পাথরঘাটায় গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রোজার আগেই ছোলার ছুটে চলা সাত দিন ধরে সরাসরি হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক! নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ধামুরায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ  ১১ দিনে রেমিট্যান্স এসেছে দেড় বিলিয়ন ডলারের বেশি বিএনপি নেতাকে গুলি করে হত্যা রাজাপুরে পরিকল্পিত নাশকতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ভোলা কনটেন্ট ক্রিয়েটর সেলিব্রেশন-২০২৬, সিজন-২ অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার পিরোজপুরে আ.লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

পাথরঘাটায় গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

  • প্রকাশিত : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৮ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার পাথরঘাটায় লিমা (১৪) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। রোববার সকাল ৮টার দিকে লিমার বাবা তার লাশ উদ্ধার করেন।

 

ভোর রাতের কোনো এক সময় তিনি গলায় ফাঁস দেন তিনি। লিমা উপজেলা কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকার পূর্ব ঘুটাবাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের জসীম উদ্দীনের মেয়ে।

 

লিমার বাবা জসিম উদ্দিন জানান, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে তারা সবাই ঘুমান। সকালে ঘুম থেকে ওঠে মেয়ে লিমাকে দেখতে না পেয়ে তার মায়ের কাছে জিজ্ঞেস করেন তিনি।

 

তার মা নিজ বসতঘরের মাচার দিকে তাকিয়ে দেখেন যে মেয়ে লিমা গলায় ফাঁস দেয়া অবস্থায় আড়ার সাথে ঝুলছেন। এ সময় চিৎকার দিলে বাবা জসিম উদ্দিন এসে মেয়েকে উদ্ধার করেন। ততক্ষণে তার মৃত্যু হয়েছে।

 

তিনি আরো জানান, তার মেয়ে লিজা জন্মের পর থেকেই কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন। তার ধারণা, এ কারণেই তার মেয়ে আত্মহত্যা করেছেন।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মেহেদী হাসান জানান, আত্মহত্যার কথা জানার পরেই পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। প্রকৃত ঘটনা জানতে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews