1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
প্রাইভেটকার ও ইট বহনকারী গাড়ির ধাক্কায় নিহত ৩ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক । 01711073884

প্রাইভেটকার ও ইট বহনকারী গাড়ির ধাক্কায় নিহত ৩

  • প্রকাশিত : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাইভেটকার ও ইট বহনকারী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার রূপসী কাঞ্চন সড়কের আতলাসপুর জেলেপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

এসময় আহত হয়েছেন আরো পাঁচজন। এ ঘটনায় প্রাইভেটকার ও ইটবহনকারী গাড়ি চালককে আটক করেছে পুলিশ। নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী হৃদয় (২৬), পথচারী রামদাস ও ওবায়দুল মুন্সী।

 

ভুলতা পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) জহির মিয়া জানান, সকাল ৯ টার দিকে রূপসী কাঞ্চন সড়কের আতলাপুর জেলেপাড়া এলাকায় এয়ারপোর্টগামী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা দেয়।

 

এতে করে ঘটনাস্থলেই পথচারী রামদাস ও ওবায়দুল মুন্সী নিহত হন। একই সময় একই স্থানে ইট বহনকারী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী হৃদয় মিয়া ঘটনাস্থলে নিহত হন। এ সময় আহত হন আরো পাঁচজন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews