1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে শেখ রাসেল সেতুর নাম পরিবর্তন করে শহীদ সালাউদ্দিন সেতু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

নড়াইলে শেখ রাসেল সেতুর নাম পরিবর্তন করে শহীদ সালাউদ্দিন সেতু

  • প্রকাশিত : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৬ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে // নড়াইলে শেখ রাসেল সেতুর নাম পরিবর্তন করে শহীদ সালাউদ্দিন সেতু। নড়াইল শেখ রাসেল সেতুর নাম নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর নেতারা চিত্রা নদীর ওপর নির্মিত ‘শেখ রাসেল সেতু’ নাম পরিবর্তন করে সেতুটির নতুন নামকরণ করেছেন ‘শহীদ সালাউদ্দিন সেতু’। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নড়াইল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. শাফায়েতের নেতৃত্বে চিত্রা নদীর ওপর নির্মিত শেখ রাসেল সেতুর নাম পরিবর্তন করে জুলাই বিপ্লব গণঅভ্যুত্থানে নিহত শহীদ সালাউদ্দিনের নামে সেতুর নামকরণ করে ব্যানার টাঙানো হয়।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবু, যুগ্ম-আহ্বায়ক নবাব মোল্লাসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
নামকরণের ব্যানার টাঙানোর পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, ‘আওয়ামী লীগ ও তাদের দোসরদের নামে নড়াইলসহ বাংলাদেশের কোথাও কোনো স্থাপনা থাকবে না।’ শহীদ সালাউদ্দিন নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শিয়রবর গ্রামের বাসিন্দা। তিনি ২৪ এর জুলাই বিপ্লব গণঅভ্যুত্থানে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে ২০১৪ সালের ৩০ এপ্রিল শহরের প্রাণ কেন্দ্র চিত্রা নদীর সীমাখালী ফেরিঘাটের ওপর সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। ২০১৭ সালের জুন মাস পর্যন্ত নির্মাণ কাজের সময়সীমা নির্ধারণ থাকলেও তিন মাস আগেই নির্মাণ কাজ সম্পন্ন হয়। জনগণের চলাচলের সুবিধার্থে উদ্বোধনের আগেই ওই বছর ১৬ মার্চ সেতুটি খুলে দেয়া হয়। পরের বছর ২০১৮ সালের ১১ অক্টোবর বৃহস্পতিবার সেতু উদ্বোধন করা হয়। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews