1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডি এখন বরিশালে - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডি এখন বরিশালে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৮ 0 বার সংবাদি দেখেছে

জুবায়ের ইসলাম চৌধুরী // ইউএস বাংলার সিস্টার কনসার্ন ফুডি এক্সপ্রেস লিমিটেড একটি জনপ্রিয় খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান যা খাবারের পাশাপাশি ফুল ডেলিভারি করে। সম্প্রতি বরিশালেও তাদের এই কার্যক্রম চালু করেছে।

ইতোমধ্যে অর্ডারকৃত খাবার দ্রুত সময়ের মধ্যে ভোক্তাদের কাছে পৌঁছে দিয়ে আস্থা অর্জন করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শহরের যেকোন স্থান থেকে গ্রাহকদের ডাক পেলেই খাবার নিয়ে অবিরাম ছুটে যায় ফুডির রাইডাররা। বরিশাল শহরে প্রায় অর্ধশতাধিক রাইডার কাজ করছে বলে জানিয়েছেন ফুডির সহকারী প্রোগ্রাম ম্যানেজার।

ফুডির কার্যক্রম নিয়ে জানতে চাইলে ব্যবসায়ীরা বলেন, আমাদের কাছে অনলাইনে অর্ডার আসে, এরপর ফুডির রাইডার এসে যথা সময়ে ফুল বা খাবার নিয়ে যায়। তারা তাদের কথা আর কাজে মিল রেখে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। আশা করছি দেশবাসীকে ভালো একটা সেবা দিতে পারবে।

এ বিষয় এক ক্রেতা বলেন, আমি ফুডি এ্যাপ ব্যবহার করে অনলাইনে অর্ডার করার ২০ মিনিটের মধ্যে খাবার হাতে পেয়েছি। তাদের সেবার মান খুবই ভালো এবং রাইডারদের আচরণও আন্তরিক। আমার বিশ্বাস আস্থা অর্জনে ফুডি একদিন সবাইকে ছাড়িয়ে যাবে।

এ বিষয়ে ফুডির সহকারী ম্যানেজার বলেন, মানুষের প্রয়োজন ও চাহিদার যোগান দিতে ফুডি বরিশালে কাজ শুরু করেছে। আমাদের প্রতিষ্ঠান ইতোমধ্যে ভোক্তাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। আমরা চাই খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে ফুডি থাকবে সবার শীর্ষে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews