1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
কুষ্টিয়ায় পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

কুষ্টিয়ায় পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫০ 0 বার সংবাদি দেখেছে

কুষ্টিয়া প্রতিনিধি // কুষ্টিয়ার মিরপুরে নিজ বাড়ী থেকে রকিবুল ইসলাম (২৫) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার সময় মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

মৃত রকিবুল ইসলাম ওই এলাকার সামসুল ইসলামের ছেলে। তিনি পুলিশের কনস্টটেবল পদে ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত ছিলেন এবং ৫২তম পুলিশ কনস্টেবল ব্যাচের সদস্য। 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, পুলিশ সদস্য রকিবুল ইসলাম ছুটিতে বাড়ীতে আসেন। বুধবার সকালে প্রতিদিনের মত ঘুম থেকে উঠে আবার রুম ভেতর থেকে আটকে দিয়ে গলাই রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।

প্রাথমিকভাবে জানা যায়, পারিবারিক কলোহের জেরে রকিবুলের স্ত্রী তার বাবার বাড়ীতে চলে যায়। সেই সাথে আর্থিক ঋণের কারণে মানসিকভাবে ভেঙ্গে পড়ে এমন ঘটনা ঘটাতে পারেন বলে জানা গেছে।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews