1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লালমনিরহাটে পরীক্ষা দিতে যাওয়ার সময় চাচা-ভাতিজির মৃত্যু - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

লালমনিরহাটে পরীক্ষা দিতে যাওয়ার সময় চাচা-ভাতিজির মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৪ 0 বার সংবাদি দেখেছে

লালমনিরহাট প্রতিনিধি // আদিতমারীর স্বর্ণামতি ব্রিজ সংলগ্ন এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা চাচা ও ভাতিজি নিহত হয়। ছবি: প্রতিবেদক

লালমনিরহাটের আদিতমারী উপজেলার স্বর্ণামতি ব্রিজসংলগ্ন এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা চাচা ও ভাতিজি নিহত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রমজান আলী কালু (৪০) ও তার ভাতিজি খাদিজা কোবরাতুল খুশি (২৫)। নিহত রমজান আলী কালু কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে। খাদিজা কোবরাতুল খুশি একই এলাকায় খোরশেদ আলমের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বুড়িমারীর উদ্দেশ্যে ছেড়ে আসা নাভিলা পরিবহনের সাথে শুক্রবার সকাল ১০টায় মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেল আরোহীর। এ সময় মোটরসাইকেলচালক রমজান আলী নিহত হন। পিছনে বসা তার ভাতিজি খাদিজা কোবরাতুল খুশিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। তারা লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ পরীক্ষা দেয়ার জন্য আসছিলেন। পরে আদিতমারী থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাবিলা পরিবহন বাসটির চালক পালিয়ে গেলে বাসটিকে থানায় নিয়ে আসা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews