1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
জিপিস্টার গ্রাহকদের জন্য এপেক্স-এর ঈদ অফার - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

জিপিস্টার গ্রাহকদের জন্য এপেক্স-এর ঈদ অফার

  • প্রকাশিত : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৭০ 0 বার সংবাদি দেখেছে

ঈদ উপলক্ষ্যে জিপিস্টার গ্রাহকদের বিশেষ সুবিধা প্রদান করতে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের সাথে একটি চুক্তি সই করেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। দেশজুড়ে এপেক্স’র ৩শ’টি আউটলেটে এই সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। লয়ালটি প্রোগ্রামকে আরো আকর্ষণীয় করতে সংকল্পবদ্ধ গ্রামীণফোন। টেলিযোগাযোগ সেবার বাইরে গ্রাহকদের অনন্য সুবিধা প্রদানের এই পদক্ষেপটি সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন।

গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপস মুনিয়া গনি এবং এপেক্স ফুটওয়্যার লিমিটেডের হেড অব মার্কেটিং রায়হান কবির সম্প্রতি এ বিষয়ক চুক্তিটি সই করেন। রাজধানীর গুলশানে অ্যাপেক্স হেড অফিসে আয়োজিত ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যে কোন এপেক্স আউটলেট বা অনলাইনে (www.apex4u.com) কমপক্ষে ৩ হাজার টাকার পণ্য কিনলে ৩শ’ টাকা ছাড় পাবেন জিপিস্টার সিগনেচার ও প্লাটিনাম গ্রাহকরা। মাসব্যাপী অফারটি শুরু হয়েছে ১ মার্চ, ২০২৫ থেকে এবং প্রথম ১০ হাজার গ্রাহক অফারটি গ্রহণ করতে পারবেন। অফারটি গ্রহণ করতে ‘APEX’ লিখে ২৯০০০ নাম্বারে পাঠাতে হবে জিপিস্টার গ্রাহকদের (প্লাটিনাম ও সিগনেচার স্টার গ্রাহক)। এরপর ছাড়ের জন্য তারা এসএমএস’র মাধ্যমে একটি ক্যুপন কোড পাবেন যা আউটলেটে দেখাতে হবে।

গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপস মুনিয়া গনি বলেন, “জিপিস্টার গ্রাহকদের জীবনযাত্রার মানকে আরো সমৃদ্ধ করতে এপেক্স’র সাথে এই পার্টনারশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস যা তাদের জন্য কার্যকর ও মানসম্মত সুবিধা নিশ্চিত করবে। আশা করি এই পার্টনারশিপের মাধ্যমে আকর্ষণীয় অফার উপভোগ করবেন গ্রাহকরা।”

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের হেড অব মার্কেটিং মো. রায়হান কবির বলেন, “গ্রামীণফোনের সাথে চুক্তিবদ্ধ হয়ে জিপিস্টার গ্রাহকদের বিশেষ সুবিধা প্রদান করতে পেরে আমরা আনন্দিত। এর ফলে এপেক্সে তাদের কেনাকাটা আরো আনন্দময় হয়ে উঠবে।”

প্রিমিয়াম গ্রাহকদের সবসময় মূল্যায়ন করে গ্রামীণফোন। তাদের সুবিধার জন্যই এই পার্টনারশিপ যাতে ঈদ উপলক্ষে তাদের কেনাকাটা হয়ে উঠে আরো আকর্ষণীয় ও উপভোগ্য।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews