1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
বরিশালে বাসচাপায় শিশুর মৃত্যু, ক্ষোভে বাসে আগুন দিলো জনতা - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

বরিশালে বাসচাপায় শিশুর মৃত্যু, ক্ষোভে বাসে আগুন দিলো জনতা

  • প্রকাশিত : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৩১১ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় ইয়াসিন সিকদার (১০) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার নানা।

ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে আটটার দিকে উপজেলার বাটাজোর বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন সিকদার আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের মিশ্রিপাড়া এলাকার মো. সুমনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ইয়াসিন তার নানা মজিদ সিকদারের সঙ্গে রাস্তা পারাপার হচ্ছিল। দুর্ঘটনায় ইয়াসিন ঘটনাস্থলেই নিহত ও তার নানা মজিদ সিকদার গুরুতর আহত হন।

এদিকে দুর্ঘটনার পর পরই স্থানীয়রা ঘাতক বাসটি আটক করে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, বরিশালগামী হাওলাদার নামের লোকাল বাস বেপরোয়া গতিতে যাওয়ার সময় পথচারী কিশোর ও তার নানাকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই একজন নিহত ও তার নানা গুরুতর আহত হয়। খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও আহতকে প্রথমে গৌরনদী হাসপাতালে ও তাৎক্ষণিক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews