
স্টাফ রিপোর্টার // মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের সেবা করবে এটাই মুলত প্রকৃত মানুষের ধর্ম।এরই ধারাবাহিকতায় বরিশালের একটি অরাজনৈতিক,অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন, মানব কল্যানে আমরা নিবেদিত প্রান।সংগঠনটি প্রতিষ্ঠা করা হয় ২০২১ সালের ১৪ জানুয়ারী।প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি আজ অবধি করে যাচ্ছে মানুষের সেবা,আর করবেইবা না কেন, সংগঠনের নামটিও তারা দিয়েছে মানব কল্যানে আমরা নিবেদিত প্রান।
অথাৎ মানুষের কল্যানেই নিবেদিত করতে চায় তাদের প্রান।তাই নিজেদের চিন্তা ভাবনা না করে ছুটে চলেছে একের পর এক গরীব, অসহায় মানুষদের সাহায্য করার জন্য।
লেখাপড়া করার জন্য যার বই নেই তার হাতে তুলে দিচ্ছেন বই,যার মুখে খাবার নেই তার মুখে তুলে দিচ্ছেন খাবার,শীতার্তদের গায়ে জরিয়ে দিচ্ছেন কম্বল,আবার কাউকে সংসার চালানোর জন্য তুলে দিচ্ছেন রিকশার মতও যানবাহন,সুধু তাইনা বিভিন্ন উপহার সামগ্রীও তুলে দিচ্ছেন বিভিন্ন ধর্মীয় উৎসবে।তাইতো সংগঠনটি হাটিঁ,হাঁটি পা,পা করে দু চার জন সদস্য থেকে শুরু করে আজ দারিয়েছে ৬০ জনে,সুধু তাই নয়,এতদিন সংগঠনটির ছিল অস্হায়ী কার্যালয় আর এখন হতে যাচ্ছে সংগঠনটির স্হায়ী কার্যালয়।তাই সংগঠনটির স্হায়ী কার্যালয়ের ভিত্তি প্রস্হর উদ্বোধন করা হয় কাউনিয়া হাউজিং,শুক্রবার সকাল ১০ টার দিকে।ভিত্তিপ্রস্তর উদ্ধোধনে উপস্হিত ছিলেন সংগঠনটির সভাপতি,মতিউর রহমান,সহ- সভাপতি,সেন্টু,সহ- সভাপতি,তারেক সেক্রেটারি,মশিউর রহমান রানা,সাংগঠনিক, শাহিন সহ সংগঠনের অনান্য সদস্যবৃন্দ,পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সংগঠনটির ভিত্তিপ্রস্তর উদ্ধোধন করা হয়।
Leave a Reply