1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
সৎ ও সাহসী সাংবাদিকরা সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে পারেন: কাজী খায়রুজ্জামান শিপন - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

সৎ ও সাহসী সাংবাদিকরা সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে পারেন: কাজী খায়রুজ্জামান শিপন 

  • প্রকাশিত : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৫২ 0 বার সংবাদি দেখেছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট // বাগেরহাটের মোরেলগঞ্জে জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনের উদ্যোগে ইফতার মাহফিলে মোরেলগঞ্জ ও শরণখোলার দুই উপজেলার  কর্মরত সকল সাংবাদিকদের বসেছে এক মিলন মেলা।

গতকালবিকেলে বিএনপি নেতার নিজ বাস ভবনে আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।

উপজেলা বিএনপি আহবায়ক শহিদুল হক বাবুল-এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপি আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম, মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এইচ এম মইনুল ইসলাম, শরণখোলা প্রেস ক্লাবের সভাপতি শেখ মোহাম্মাদ আলী, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম,শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক রেজা , পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রমুখ।

প্রধান অতিথি কাজী খায়রুজ্জামান শিপন বলেন,  সৎ ও সাহসী সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সমাজের অন্যায় ও অনিয়ম তুলে ধরে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান তার একটি দৃষ্টান্তমূলক উদাহরণ।সমাজের দর্পণ সাংবাদিকরাই সমাজে পরিবর্তন আনতে পারে। সে ক্ষেত্রে প্রকৃত সাংবাদিকরা ঐকব্যদ্ধ হয়ে এক ছাদের নিচে সকলকে অবস্থান নিতে হবে।  সাংবাদিকদের মধ্যে কোন বিভেদ নয় আগামি দিনগুলো রাষ্ট্রের উন্নয়নে সাংবাদিকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews