1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নড়াইলে হত্যাকাণ্ডের জের ধরে প্রতিপক্ষের বাড়ি থেকে লুট হওয়া মালামাল উদ্ধার করলো সেনাবাহিনী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

নড়াইলে হত্যাকাণ্ডের জের ধরে প্রতিপক্ষের বাড়ি থেকে লুট হওয়া মালামাল উদ্ধার করলো সেনাবাহিনী

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৫৭ 0 বার সংবাদি দেখেছে
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে // নড়াইলে লুট হওয়া মালামাল উদ্ধার করলো সেনাবাহিনী। নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে হাসিম মোল্যা (৩৮) হত্যাকাণ্ডের জের ধরে প্রতিপক্ষের বাড়ি থেকে লুটপাট হওয়া মালামাল উদ্ধার করেছে সেনাবাহিনী। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার (১৬ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে হামিদপুর ইউনিয়নের সিলিমপুর এলাকায় বিশেষ উদ্ধার ও তল্লাশি অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।
সোমবার (১৭ মার্চ) কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় সিলিমপুর গ্রামের খবির মোল্লার বাড়ি থেকে ফ্রিজ, চেয়ার, টেবিল, সোফা সেট, গ্যাস সিলিন্ডার, গ্যাসের চুলা, পানির পাম্প, ডাইনিং টেবিল ও অন্যান্য আসবাবপত্র উদ্ধার এবং জব্দ করে কালিয়া অস্থায়ী সেনাক্যাম্পের সদস্যরা। পরবর্তীতে উদ্ধার করা মালামাল কালিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে কালিয়া অস্থায়ী সেনাক্যাম্প সূত্রে জানা যায়।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম জানান, গতরাতে সেনাবাহিনী একটি ভ্যানে করে বাড়ির কিছু আসবাবপত্র উদ্ধার করে কালিয়া থানা হেফাজতে জমা দিয়েছে। বর্তমানে সিলিমপুর গ্রামের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
উল্লেখ্য, গত শনিবার (১৫ মার্চ) দুপুরে নড়াইলের কালিয়া উপজেলার সিলিমপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় হাসিম মোল্যা নামে একজন নিহত হয়। এরপর নিহত ব্যক্তির প্রতিপক্ষের কয়েকটি বাড়ি ভাঙচুর ও পোড়ানো হয়। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews