1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
লোকালয়ে ২০ ফুট লম্বা অজগর, উদ্ধার করে বনে ফেরত - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

লোকালয়ে ২০ ফুট লম্বা অজগর, উদ্ধার করে বনে ফেরত

  • প্রকাশিত : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৫২ 0 বার সংবাদি দেখেছে

বাগেরহাটের শরণখোলায় লোকালয়ে এসে ২০ ফুট লম্বা একটি অজগর একটি ছাগল মেরে ফেলেছে। পরে বনরক্ষীদের সহায়তায় সুন্দরবনে সেটাকে অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, সোনাতলা গ্রামের মরিয়ম বেগমের একটি ছাগলের ওপর অজগরটি আক্রমণ করে এবং মেরে ফেলে। এ সময় ছাগলের ডাক শুনে মরিয়ম বেগম এমন দৃশ্য দেখে গ্রামবাসীকে জানায়।

 
পরে কমিউনিটি প্যাট্রলিং গ্রুপ (সিপিজি) সদস্য ও ভিজেল টাইগার টিম (ভিটিআরটি) সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গেলে লোকজনের উপস্থিতি টের পেয়ে সাপটি ছাগলটি ছেড়ে দিয়ে পার্শ্ববর্তী ঝোপের মধ্যে আশ্রয় নেয়। এরপর তল্লাশি চালিয়ে সাপটিকে উদ্ধার করে বনরক্ষীদের সহায়তায় সুন্দরবনে অবমুক্ত করা হয়। ২০ ফুট লম্বা সাপটির ওজন প্রায় ৫৫ কেজি।
 
 
শরণখোলা উপজেলা ভিটিআরটি টিমের প্রতিনিধি মো. আলম হাওলাদার জানান, বিশালাকৃতির অজগর সাপ লোকালয়ে ধরা পড়ায় স্থানীয়দের মধ্যে শিশু ও গবাদি পশু নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা ভয়ে বাগানে বের হতে পারছেন না।
 
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. ফারুক হোসেন জানান, সোনাতলা গ্রামের তজুরগেট এলাকার মালেকের বাড়ির বাগান থেকে উদ্ধার হওয়া সাপটি বনরক্ষীদের সহায়তায় সিপিজি ও ভিটিআরটির সদস্যরা শরণখোলা স্টেশন অফিস সংলগ্ন বনে ছেড়ে দিয়েছে।
 
এ সময় বন সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দিয়েছেন এবং সাপকে পিটিয়ে না মারার অনুরোধ করেছেন স্টেশন কর্মকর্তা ফারুক হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews