1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
দুই দিনে ঢাকা ছেড়েছেন ৪১ লাখ সিম ব্যবহারকারী - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

দুই দিনে ঢাকা ছেড়েছেন ৪১ লাখ সিম ব্যবহারকারী

  • প্রকাশিত : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৪২ 0 বার সংবাদি দেখেছে

নিজস্ব প্রতিবেদক // পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে গতকাল শনিবার ও আজ রোববার এই দুইদিনে ঢাকা ছেড়েছেন ৪০ লাখ ৯৪ হাজার সিম ব্যবহারকারী।

আজ রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

পোস্টে তিনি গত দুইদিনের সিম মোবিলিটির একটি ছক উপস্থাপন করেন।

এতে দেখা গেছে, শনিবার ঢাকা ছেড়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৫৩৭ সিম ব্যবহারকারী। আর রোববার ঢাকা ছেড়েছেন ২১ লাখ ৯৫ হাজার ৮৪ সিম ব্যবহারকারী।

তবে, গত দুই দিনে দেশের অন্যান্য জেলা থেকে ঢাকায় প্রবেশ করেছেন প্রায় ১২ লাখ সিম ব্যবহারকারী।

মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটক থেকে এ তথ্য সংগ্রহ করা হয়েছে।

তবে, একজন ব্যক্তির একাধিক সিম থাকতে পারে বলে এ পরিসংখ্যান দিয়ে ঠিক কতজন ঢাকা ছেড়েছেন বা প্রবেশ করেছেন তা নিশ্চিত হওয়া যাবে না।

ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় এবার বেশ আগেই ঢাকা ছাড়তে শুরু করেন নগরবাসী। ২৬ মার্চের ছুটির মধ্যেই অনেককে ঢাকা ছাড়তে দেখা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews