1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. thelabpoint2022@gmail.com : Rifat Hossain : Rifat Hossain
নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইজরায়েলের বর্বরতা হামলার প্রতিবাদে জলঢাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ - বাংলার কন্ঠস্বর ।। Banglar Konthosor
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে মেসির আইনি নোটিশ মায়ের শূন্যতা নিয়ে প্রথম জন্মদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আর জে এফ) সাধারণ পরিষদের সদস্য হিসেবে মনোনীত হলেন মোঃ শাহ আলম পটুয়াখালীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত দেশের শ্রেণিকক্ষ হবে মাল্টিমিডিয়া ও প্রযুক্তিনির্ভর: শিক্ষামন্ত্রী ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘আকভান’ নাশকতা ঠেকাতে ‘অল আউট অ্যাকশন’ গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই বেশি ভূমিকা রেখেছে: রাষ্ট্রপতি সরবরাহ কম থাকায় বাড়তি দামে সবজি কিনছেন ক্রেতারা দেশজুড়ে ‘আওয়ামী লীগের’ নাশকতা, নিরাপত্তা জোরদার

নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইজরায়েলের বর্বরতা হামলার প্রতিবাদে জলঢাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশিত : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৩৭ 0 বার সংবাদি দেখেছে

মোঃ রোকনুজ্জামান নীলফামারী প্রতিনিধি // ইসরাইলি আগ্রসনের বিরুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে, সারা দেশের ন্যায় নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টা থেকে জোড়ো হতে থাকে জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে, ছাত্র জনতার ব্যানারে খন্ড, খন্ড, মিছিল নিয়ে এসে একসাথে জড়িত হয় দলমত নির্বিশেষে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, মানবাধিকার সংগঠন, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন ছাত্র-জনতার ব্যানারে পালন করা হয় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশটি, অবৈধ ইসরাইলের বিরুদ্ধে নীর অপরাধ, নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে জলঢাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে একত্রিত হয়ে সবাই বক্তব্য রাখেন। রাজনৈতিক নেতা, সমাজকর্মী, মানবাধিকার কর্মী, গনমাধ্যম কর্মী, ও বিভিন্ন কলেজ পড়ুয়া শিক্ষার্থী,কৃষক, শ্রমিক,ও সচেতন মহল সহ সকলেই অংশগ্রহণ করেন এই বিক্ষোভে। এবং বক্তরা বলেন অবৈধ ইসরাইলকে এই যুদ্ধ থামাতে হবে, নিরীহ ফিলিস্তিনি ভাইদের উপর থেকে জুলুম, অত্যাচার,এর বিচার করতে হবে অবৈধ ইসরাইল এবং সেই দেশের সরকারের। এবং ইসরাইলের যে পূর্ণ সামগ্রী রয়েছে আমাদের বাংলাদেশে তা আমাদের বর্জন করতে হবে, এটা আমাদের মুসলমানদের ঈমানী দায়িত্ব। এ বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন নীলফামারী জেলা কমিটির সভাপতি মিরাজুর রহমান মিরাজ বলেন তারা যে বারবার মানবাধিকার লংঘন করে, নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়ে তারা প্রমাণ করে দিয়েছে তারা চরম মানবাধিকার লংঘনকারী। এবং এ বিষয়ে জেলা কমিটির সাধারণ সম্পাদক আল-আমিন ইসলাম বলেন আমরা বিশ্বের কাছে বিচার দিলাম আমাদের নিরীহ, নিরপরাধ, ফিলিস্তিনি ভাইদের উপর যে হামলা চালিয়েছে তা মেনে নেওয়ার মতো নয়, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই বলে বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়ে যায় বিক্ষোভ ও মানববন্ধন সমাবেশটি, জলঢাকা নীলফামারী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ
Theme Customized By BreakingNews